ঢাকা ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামাদি ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, টাঙানো হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান সপ্তম দিনেও থামেনি চুয়েট আন্দোলন প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল থেকে যাত্রীসেবা শুরু সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৬

বিশ্বে করোনায় আরও ৯০১ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ জানুয়ারি, ২০২৩,  4:50 PM

news image

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৯০১ জনের মৃত্যু হয়েছে; অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে ৫ শতাধিক। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৯ হাজার ৮৪১ জন; অর্থাৎ আগের দিনের তুলনায় রোগী কমেছে ৮০ হাজারের বেশি। আর সুস্থ্য হয়েছেন ১ লাখ ৬৭৪ জন। রোববার (৮ জানুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৬৫৪ জন এবং মারা গেছেন ৪৬৩ জন। এ ছাড়া, যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৫৮২ জন এবং মারা গেছেন ৩০ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ৬০৮ জন এবং মারা গেছেন ৬০ জন। ব্রাজিলে মারা গেছেন ৭৭ জন এবং আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৩২০ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩০৩ জন এবং মারা গেছেন ৪৯ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪১৯ জন এবং মারা গেছেন ৩০ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৪২২ জন এবং মারা গেছেন ৬১ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৮৫০ জন এবং মারা গেছেন ৭২ জন। বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬ কোটি ৮২ লাখ ৮৫ হাজার ১৬৬ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ১২ হাজার ৮০৬ জনের। সুস্থ হয়েছেন ৬৩ কোটি ৯৬ লাখ ৬৩ হাজার ৯৬ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম