ঢাকা ৩০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
তিস্তা প্রকল্পে ঢাকার পাশে বেইজিং, গভীর পর্যবেক্ষণে ভারত দেশে পৌঁছেছে কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ একদিনের ব্যবধানে ফের সোনার দামে বড় পতন নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, দিশেহারা মানুষ নবম পে-স্কেল: জুলাই থেকেই মিলবে পুরো মূল বেতন ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মাঝরাতে চলন্ত বাসে আগুন মুন্সীগঞ্জে হাসপাতালের ডাস্টবিনের পাশ থেকে নবজাতক কন্যাশিশু উদ্ধার হাছান মাহমুদসহ ২২ জনের বিচার শুরু হবে কি না, আদেশ আজ শপথ নিতে পারবেন না বিএনপি নেতা আসলাম চৌধুরী তীব্র তাপপ্রবাহে বিশ্বকাপের নকআউট পর্ব, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

বিশ্বে করোনায় আরও ৭শ’র বেশি মানুষের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ জুন, ২০২২,  10:04 AM

news image

বিশ্বে করোনায় মহামারিতে মৃত্যুর খাতায় আরও যুক্ত হলো ৭২৭ জন। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৩ লাখ ১ হাজার ৫১০ জন। ফলে এ সংখ্যা নিয়ে বিশ্বে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ লাখ ৪১ হাজার ৭৩৩ জন। আর শনাক্তের সংখ্যা ৫৪ কোটি ৪৭ লাখ ৯৯ হাজার ৪৭৭ জন।   করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়াল্ডওমিটারস থেকে মঙ্গলবার (২১ জুন) এ তথ্য জানা গেছে। বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ব্রাজিলে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে তাইওয়ান। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে ব্রাজিল, ইতালি, রাশিয়া ও ফ্রান্স।

ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৮ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৫১ হাজার ৯২৫ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ১৭ লাখ ৫৬ হাজার ১১৮ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৬৯ হাজার ২১৭ জনের। প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে তাইওয়ান। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪৪ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩৫ হাজার ৬৩২ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩৩ লাখ ৩০ হাজার ৬৯৫ জন এবং মৃত্যু হয়েছে ৫ হাজার ৩৬৫ জনের। এদিকে যুক্তরাষ্ট্রে গত একদিনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৫৯০ জন এবং মারা গেছেন ৩১ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ৮০ লাখ ৫৩ হাজার ৯০৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৩৮ হাজার ৩৮৫ জন মারা গেছেন। একইসময়ে মেক্সিকোতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫০৯ জন এবং মারা গেছেন ১০ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম