ঢাকা ১২ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর নির্দেশে সড়ছে ঢাকা-আরিচা মহাসড়কের বর্জ্যের ভাগাড় জনগনের সেবা করে আমরা মন জয় করবো, জনগনের পাশে দাঁড়াবো : আমান উল্লাহ আমান বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী সিলেট সীমান্তে ভারতীয় নাগরিকের গুলিতে বাংলাদেশি যুবক নিহত গ্যাস লাইন মেরামতের সময় অগ্নিকাণ্ডে দগ্ধ ৩ ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা বিশেষ মহলের স্বার্থে আমাকে গ্রেফতার করা হয়েছিল: পরীমণি সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

বিশ্বে করোনায় আরও ৬৭৫ মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ নভেম্বর, ২০২২,  9:40 AM

news image

করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ৬৭৫ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় প্রাণহানি কমেছে প্রায় তিনশ। এ সময় ভাইরাসটি আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৩ হাজার ৫১৭ জন। আগের দিনের তুলনায় শনাক্ত কমেছে প্রায় ১ লাখ ৬০ হাজার। শুক্রবার (২৫ নভেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ১০৮ জন এবং মারা গেছেন ১৩০ জন। এ ছাড়া রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৭৮৪ জন এবং মারা গেছেন ৫৮ জন।

যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৪৬৭ জন এবং মারা গেছেন ৮৮ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ১১০ জন এবং মারা গেছেন ৪১ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ৮৯ জন এবং মারা গেছেন ৫৯ জন। তাইওয়ানে সংক্রমিত হয়েছেন ১৬ হাজার ৫২ জন এবং মারা গেছেন ৬৫ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ১০৬ জন এবং মারা গেছেন ৫৭ জন। ব্রাজিলে মারা গেছেন ৭১ জন এবং আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৭৯০ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮৪০ জন এবং মৃত্যু হয়েছে ১২ জনের। বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৪ কোটি ৪৭ লাখ ১৭ হাজার ৬৮০ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৬ লাখ ৩২ হাজার ২৫১ জনের। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম