ঢাকা ১৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৯, ডিবির জ্যাকেট ও হ্যান্ডকাফ উদ্ধার সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শেখ হাসিনা পরিবার ও ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ২ লাখ ৩০ হাজার কৃষকের ২২৬ কোটি টাকা ঋণ মওকুফ এই মৌসুমে সুস্থ থাকতে খেতে পারেন ৫ ভেষজ চা যে কারণে টাইটানিকের মতো সিনেমা বানাতে চান উর্বশী বিপৎসীমার ওপরে দেশের ৩ নদীর পানি দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে

বিশ্বে করোনায় আরও ৫৮৬ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ ফেব্রুয়ারি, ২০২৩,  10:40 AM

news image

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৯৬ হাজার ৬১৪ জন এবং কোভিডজনিত অসুস্থতায় ভুগে মৃত্যু হয়েছে ৫৮৬ জনের। এছাড়া এদিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ২০ হাজার ৬০০ জন। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৬৭ কোটি ৯৪ লাখ ৮২ হাজার ৪৩৮ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬৭ লাখ ৯৭ হাজার ১৬১ জনের। শুক্রবার করোনায় বিশ্বজুড়ে দৈনিক মৃত্যু-আক্রান্তের হিসেবে শীর্ষে ছিল ব্রাজিল। দেশটিতে এদিন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১১ হাজার ৫৮৭ জন এবং এ রোগে মারা গেছেন ৯৪ জন। বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ কোটি ৩ লাখ ৮৬ হাজার ১৬২ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ২ কোটি ৩ লাখ ৪৫ হাজার ৬০১ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৪০ হাজার ৫৬১ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম