ঢাকা ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক সহকারী শিক্ষক: ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের শাহবাগে অবস্থান রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি-আর’ পরিকল্পনা আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

বিশ্বে করোনায় আরও ৪২০ জনের মৃত্যু, কমেছে শনাক্ত

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ এপ্রিল, ২০২৩,  4:26 PM

news image

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৪২০ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৪৫৮ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ২৭ হাজার ২ জন। শুক্রবার (৭ এপ্রিল) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে জার্মানিতে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ১৩২ জনের এবং আক্রান্ত হয়েছে ২ হাজার ৪১২ জন। আর সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১২ হাজার ৮৪ জন এবং মৃত্যু হয়েছে ১৩ জনের। এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ৭ হাজার ১৮৩ জন এবং মৃত্যু হয়েছে ১০৫ জনের। ফ্রান্সে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৩৭৪ জন এবং মৃত্যু হয়েছে ৩৫ জনের। জাপানে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৫৬২ জন এবং মৃত্যু হয়েছে ২৭ জনের। রাশিয়ায় আক্রান্ত হয়েছে ৯ হাজার ৩৭১ জন এবং মৃত্যু হয়েছে ৩৯ জনের। একইসময়ে মেক্সিকোতে আক্রান্ত হয়েছে ২ হাজার ৬৫৬ জন এবং মৃত্যু হয়েছে ১৫ জনের। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছে ৫৯১ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের। পোল্যান্ডে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৭১ জন এবং মৃত্যু হয়েছে ১৫ জনের। ফিলিপাইনে আক্রান্ত হয়েছে ৩৬৮ জন এবং মৃত্যু হয়েছে ৭ জনের। ডেনমার্কে আক্রান্ত হয়েছে ৭৪ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের। বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৪৫ লাখ ৭৭ হাজার ২৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬৮ লাখ ৩৬ হাজার ২৫৮ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৭৪ লাখ ৬১ হাজার ৮০ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম