ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

বিশ্বে করোনায় আরও ৩৬৪ জনের মৃত্যু

#

স্বাস্থ্য ডেস্ক

০৮ মার্চ, ২০২৩,  10:53 AM

news image

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৩৬৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৪০৯ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৭৬ হাজার ১৯৮ জন। বুধবার (৮ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়। এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মৃত্যু হয়েছে ৯২ জনের এবং আক্রান্ত হয়েছে ৭ হাজার ৭১৫ জন। একইসময়ে বিশ্বে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময়ে দেশটিতে আক্রান্ত হয়েছে ১২ হাজার ২৮৪ জন এবং মৃত্যু হয়েছে ১৫ জনের। এ ছাড়া জাপানে আক্রান্ত হয়েছে ১২ হাজার ১৪ জন এবং মৃত্যু হয়েছে ৩৫ জনের। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৪৪৯ জন এবং মারা গেছেন ৪২ জন।

তাইওয়ানে আক্রান্ত হয়েছে ১১ হাজার ৩৮ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ জনের। ইরানে আক্রান্ত হয়েছে ৬০৯ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের। মেক্সিকোতে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৫৬৬ জন এবং মৃত্যু হয়েছে ৩৬ জনের। পোল্যান্ডে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৮৩৩ জন এবং মৃত্যু হয়েছে ১৮ জনের। একইসময়ে পেরুতে আক্রান্ত হয়েছে ১০২ জন এবং মৃত্যু হয়েছে ২০ জনের। ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ৮৭ জন এবং মারা গেছেন ৭ জন। সার্বিয়ায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৭ জন এবং মারা গেছেন ৪ জন। তিউনিসিয়া আক্রান্ত হয়েছে ১৬৪ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের। লাটভিয়ায় আক্রান্ত হয়েছে ২৬ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের। আজারবাইজানে আক্রান্ত হয়েছে ৫৩ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের। এস্তোনিয়ায় আক্রান্ত হয়েছে ৩০৫ জন এবং মৃত্যু হয়েছে ৬ জন। ত্রিনিদাদ ও টোবাগোতে আক্রান্ত হয়েছে ৬২২ জন এবং মৃত্যু হয়েছে ৮ জনের। বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৮ লাখ ৭০ হাজার ৩১৫ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৮ লাখ ৬ হাজার ৭১৫ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৩৮ লাখ ২৩ হাজার ৪৯৪ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম