ঢাকা ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, টাঙানো হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান সপ্তম দিনেও থামেনি চুয়েট আন্দোলন প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল থেকে যাত্রীসেবা শুরু সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৬ মেহেরপুর সীমান্তে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার

বিশ্বে করোনায় আরও ৩১২ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ মার্চ, ২০২৩,  4:04 PM

news image

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৩১২ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ৯৭৭ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ১৭ হাজার ৬৩৪ জন। মঙ্গলবার (৭ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে তাইওয়ানে। দেশটিতে মৃত্যু হয়েছে ৪৫ জনের এবং আক্রান্ত হয়েছে ৭ হাজার ৮০ জন। একইসময়ে বিশ্বে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে রাশিয়ায়। এ সময়ে দেশটিতে আক্রান্ত হয়েছে ১১ হাজার ১৬৩ জন এবং মৃত্যু হয়েছে ৩৮ জনের। এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৩৩৬ জন এবং মৃত্যু হয়েছে ২১ জনের। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৯৫৩ জন এবং মারা গেছেন ৪৩ জন।

জাপানে আক্রান্ত হয়েছে ৪ হাজার ২৬৩ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ জনের। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩০০ জন এবং মারা গেছেন ৯ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ১৬৩ জন এবং মারা গেছেন ৩৮ জন। ইরানে আক্রান্ত হয়েছে ৫১১ জন এবং মৃত্যু হয়েছে ৯ জনের। একইসময়ে চিলিতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩১ জন এবং মারা গেছেন ১৭ জন। থাইল্যান্ডে আক্রান্ত হয়েছেন ১৪৭ জন এবং মৃত্যু হয়েছে ৭ জনের। ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ১১৭ জন এবং মারা গেছেন ৭ জন। রোমানিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৭০৪ জন এবং মারা গেছেন ৩২ জন। সার্বিয়ায় আক্রান্ত হয়েছে ৯৫৩ জন এবং মারা গেছেন ৯ জন। ক্রোয়েশিয়ায় আক্রান্ত হয়েছে ৩৩৪ জন এবং মৃত্যু হয়েছে ১৬ জনের। পানামায় আক্রান্ত হয়েছে ৪৫৮ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের। বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৭ লাখ ৪২ হাজার ১২৯ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৮ লাখ ৫ হাজার ৬৪৯ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৩৬ লাখ ৪৩ হাজার ৯০১ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম