ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত নারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’ সার্ভিস, চলবে ১৪ রুটে অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের জরিমানা জাতীয় রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

বিশ্বে করোনায় আরও ১৩৩৮ মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ ডিসেম্বর, ২০২২,  9:33 AM

news image

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আরও ১ হাজার ৩৩৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৯০ হাজার ২৮১ জন। আগের দিনের তুলনায় সংক্রমণ কমেছে প্রায় ৪৭ হাজার ও প্রাণহানি কমেছে অর্ধশতাধিক। সেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় জাপানে সবচেয়ে বেশি ১ লাখ ৮৪ হাজার ৩৭৫ জন আক্রান্ত হয়েছেন। এ সময় দেশটিতে করোনায় মারা গেছেন ৩৩৯ জন। একদিনে ব্রাজিলে মারা গেছেন ১৬৫ জন এবং সংক্রমিত হয়েছেন ৪৩ হাজার ৩৯২ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৫২৭ জন এবং মারা গেছেন ২৫৩ জন। ফ্রান্সে মৃত্যু হয়েছে ১২০ জনের এং আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ৫১৭ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ৭৪৪ জন এবং মারা গেছেন ৬২ জন। রাশিয়ায় সংক্রমিত হয়েছেন ৭ হাজার ৪৫১ জন এবং মারা গেছেন ৫৪ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৩১ জন এবং মারা গেছেন ৫০ জন। তাইওয়ানে সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ৮৯১ জন এবং মারা গেছেন ৪১ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৭০৫ জন এবং মারা গেছেন ৩৪ জন। বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬ কোটি ১ লাখ ৬৫ হাজার ৯০০ জন। এরমধ্যে মারা গেছেন ৬৬ লাখ ৮০ হাজার ৫৩৭ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম