ঢাকা ২৫ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
টঙ্গীতে দফায় দফায় সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন হামের উপসর্গে আরও ৯ মৃত্যু বর্ণাঢ্য ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে "ডিএনসিসি কাপ-২০২৬" ফুটবল টুর্নামেন্ট শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়ার ঘটনা নজিরবিহীন ও হাস্যকর: চিফ প্রসিকিউটর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে শংকার কারণ নেই, জানালো এসআরবি জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার যুক্তিতর্কে উঠে এল গুম-হত্যার নৃশংস বর্ণনা আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১১ বিজয়ের মাসে দেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করব: ইশরাক দুর্বল ব্যাংক পুনর্গঠনে চার বছরের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

বিশ্বে করোনায় আরও ১১৬০ মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ অক্টোবর, ২০২২,  4:24 PM

news image

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন তিন লাখ আট হাজার ১৩৪ জন, যা আগের দিনের তুলনায় বেড়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১৬০ জনের, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় ২৫৬ জন। এদিন ৩ লাখ ৯৪ হাজার ৬৮১ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। শনিবার (২৯ অক্টোবর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩ কোটি ৫০ লাখ ৮ হাজার ১৪২ জন।

মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৯২ হাজার ২৪৩ জনে। এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২২৩ জনের। এ সময়ে সংক্রমিত হয়েছেন ২৪ হাজার ১৯৫ জন। একই সময়ে ব্রাজিলে মারা গেছেন ১১৯ জন ও সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৬৯ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৩৭ জন এবং মারা গেছেন ৮৫ জন। এ ছাড়া রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭৮ জন ও নতুন আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৭০৬ জন, জাপানে ৫৮ জন মারা গেছেন ও নতুন আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ২৫৪ জন এবং তাইওয়ানে ৫৭ জনের মৃত্যু হয়েছে ও নতুন আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৬০২ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে সংস্থাটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম