ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

বিশ্বে করোনায় আরও ১১০৯ মৃত্যু, শনাক্ত বেড়েছে

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ জানুয়ারি, ২০২৩,  10:51 AM

news image

বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১ হাজার ১০৯ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে ৬২ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭২ হাজার ১৩৩ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় শনাক্ত বেড়েছে প্রায় ৫০ হাজার। বুধবার (১১ জানুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ৫০৪ জন এবং মারা গেছেন ২৫৩ জন। এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ২২২ জন এবং মারা গেছেন ২৪৫ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৪১ জন এবং মারা গেছেন ৪৪ জন। ব্রাজিলে মারা গেছেন ৮২ জন এবং আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৭৩৯ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩২ জন এবং মারা গেছেন ৪৭ জন। এ সময়ে ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৭১৫ জন এবং মৃত্যু হয়েছে ১১৫ জনের। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৬২ জন এবং মারা গেছেন ২৯ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৬৩ জন এবং মারা গেছেন ২৬ জন। বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬ কোটি ৯২ লাখ ৭২ হাজার ৩৮৮ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ১৭ হাজার ৪২৩ জনের। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম