ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

বিশ্বে করোনায় আরও ১০২৬ মৃত্যু, শনাক্ত কমেছে

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ ডিসেম্বর, ২০২২,  2:47 PM

news image

গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় ১ হাজার ২৬ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে ৪৩ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ৩ লাখ ৮৩ হাজার ৯৯৫ জন। আগের দিনের তুলনায় শনাক্ত রোগী কমেছে প্রায় ৫০ হাজার। শুক্রবার (২ ডিসেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৪ কোটি ৮৩ লাখ ৮৮ হাজার ৭০ জন। এরমধ্যে মারা গেছে ৬৬ লাখ ৪২ হাজার ৫১ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৮ হাজার ২০১ জন এবং মারা গেছেন ১৮২ জন। এ সময় রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৭৮৫ জন এবং মারা গেছেন ৫৮ জন। এ ছাড়া যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৭২০ জন এবং মারা গেছেন ১৬১ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ৭৯ জন এবং মারা গেছেন ৬২ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৬৯ হাজার ২৫৩ জন এবং মৃত্যু হয়েছে ৭৬ জনের। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৭৭ জন এবং মারা গেছেন ৫৪ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৬৫১ জন এবং মারা গেছেন ৫৩ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪১ জন এবং মারা গেছেন ৬২ জন। ব্রাজিলে মারা গেছেন ১৪৫ জন এবং আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৭৬৭ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম