ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

বিশ্বে করোনায় আক্রান্ত কমেলেও বেড়েছে মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ অক্টোবর, ২০২২,  4:34 PM

news image

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ৭৪২ জনের মৃত্যু হয়েছে; যা আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় সাড়ে তিন শ’। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৪০ জন; যা আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ৭৭ হাজার। মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখনপর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩ কোটি ১ লাখ ৯ হাজার ৫৬০ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৭২ হাজার ৫১১ জনের। এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে তাইওয়ানে।

এ সময় দেশটিতে করোনা আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৮৪৭ জন এবং মারা গেছেন ৫৩ জন। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে ফ্রান্স। এ সময় দেশটিতে মারা গেছেন ১১২ জন এবং আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪২১ জন। একইসময়ে, রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৪০৩ জন এবং মারা গেছেন ৯২ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৭৫১ জন এবং মারা গেছেন ৮২ জন। ডেনমার্কে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৯৫ জন এবং মারা গেছেন ২২ জন। জাপানে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৩৭২ জন এবং মারা গেছেন ২০ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৪০ জন এবং মারা গেছেন ১১ জন। ব্রাজিলে মারা গেছেন ৯৬ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮২৬ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৩০ জন এবং মারা গেছেন ৯৩ জন। ফিলিপাইনে মারা গেছেন ৩৭ জন এবং আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৩৮ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম