ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন সালাউদ্দিন সাড়ে ৬ লাখ জেলে পরিবারকে ‘বড় সুখবর’ দিলো সরকার এনসিটি-সিসিটি ইজারার প্রতিবাদে ৫ অক্টোবর বন্দরের প্রধান গেটে অবস্থান ১ দিনের রিমান্ডে মেজর (অব.) আখতারুজ্জামান রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ গোপনে বহুবিবাহ ও বাল‍্যবিয়ের সুযোগ থাকছে না: আইনমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি খুলনায় বন্ধ হওয়ার পথে দেশসেরা লেদার কারখানা এশিয়ান গেমস: আমরা বাজে ক্রিকেট খেলেছি: লিটস দাস

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৬৯.৪৪ কোটি ছাড়িয়েছে

#

নিজস্ব প্রতিবেদক

২৯ আগস্ট, ২০২৩,  6:32 PM

news image

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৯ কোটি ৪৪ লাখ ছাড়িয়েছে। আজ মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল ১১টা পর্যন্ত বৈশ্বিক পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বব্যাপী করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ কোটি ৪৪ লাখ ৯৯ হাজার ২৪৫ জনে। এ ছাড়া ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ লাখ ১০ হাজার ৯৬০ জনে। অন্যদিকে, বিশ্বব্যাপী করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৬ কোটি ৬২ লাখ ৬৭ হাজার ৭৯৪ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা ১০ কোটি ৭৯ লাখ ৯২ হাজার ৭৮৯ জন। এখন পর্যন্ত দেশটিতে মারা গেছে মোট ১১ লাখ ৭৩ হাজার ৪২২ জন। মৃত ও আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে দেশটি। ভারতে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে চার কোটি ৪৯ লাখ ৯৭ হাজার ৩৩ জন। একই সময়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৩১ হাজার ৯২৯ জনে।

বাংলাদেশ পরিস্থিতি

দেশে সোমবার (২৮ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন করে ২১ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত দেশে করোনায় ২৯ হাজার ৪৭৬ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্তের সংখ্যা ২০ লাখ ৪৫ হাজার ৩০৭ জনে পৌঁছেছে।স্বাস্থ্য অধিদপ্তর করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৯৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।  এ সময়ে শনাক্তের হার দুই দশমিক ২৪ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ১৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।  এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৫ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১২ হাজার ৭৬৫ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম