ঢাকা ০৬ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন নির্বাচিত এমপিদেরকে সাবেক স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই: আইন উপদেষ্টা এবার আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ১০ জন পাচ্ছেন একুশে পদক ঢাকায় তারেক রহমানের জনসভা রোববার রাষ্ট্রপতির কাছে পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আটক -১ পল্লবীতে দুই শিশুসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার শিশু আয়ানের মৃত্যু: দুই বছর পর অবশেষে আদালতে চার্জশিট দাখিল দুর্নীতিবাজদের গলায় হাত দিয়ে লুটের টাকা উদ্ধার করা হবে: ডা. শফিকুর রহমান ভোটের দিন মেট্রোরেল চলবে নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা স্পষ্ট করলেন উপ-প্রেস সচিব

বিশ্বে একিদনে করোনায় মৃত্যু-শনাক্ত আরও কমেছে

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ এপ্রিল, ২০২২,  10:08 AM

news image

মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) তাণ্ডব অনেকটাই কমে এসেছে। বিশ্বব্যাপী টিকাকরণের ফলে এ ভাইরাসে আক্রান্ত-মৃত্যু প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছে। বর্তমানে মানুষ অনেকটাই স্বাভাবিক জীবনযাপন করছে। কদিন ধরেই কোভিডে আক্রান্ত ও মৃত্যুর গ্রাফ নিম্নমুখী। করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্যে দেখা গেছে, রোববার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ১৮ হাজার ২১৮ জন। এ সময় মারা গেছেন ২ হাজার ২১৬ জন। এর আগে শনিবার (৯ এপ্রিল) বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হন ১২ লাখ ৯৭ হাজার ১ জন। এ সময় মারা যান ৩ হাজার ৯৩৪ জন।

রোববার সকাল পর্যন্ত সারাবিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৯ কোটি ৮৬ লাখ ২২ হাজার ১৭১ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৪ কোটি ৩১ লাখ ৮৩ হাজার ২২ জন। এ ছাড়া মারা গেছেন ৬২ লাখ ১ হাজার ৮৫২ জন। এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা এ দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ২০ লাখ ৫৩ হাজার ২৪২ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ১২ হাজার ১৩১ জনের। আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩০ লাখ ৩৪ হাজার ৮৪৪ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ২১ হাজার ৬৯৫ জনের। আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ১ লাখ ৪৫ হাজার ১৯২ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৬১ হাজার ২৭০ জনের। আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ৬৮ লাখ ৩৯ হাজার ৭২১ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৪৩ হাজার ২৪৩ জন। পঞ্চম স্থানে উঠে আসা জার্মানিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ২ কোটি ২৬ লাখ ৩৪ হাজার ৯৮ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৩২ হাজার ৩১১ জন। আক্রান্তের তালিকায় যুক্তরাজ্য ষষ্ঠ, রাশিয়া সপ্তম, ইতালি অষ্টম, তুরস্ক নবম ও দক্ষিণ কোরিয়া দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে ৪২তম। ২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম