ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

বিশ্বে একদিনে মৃত্যু আরও ১১ হাজার মানুষের

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ ফেব্রুয়ারি, ২০২২,  11:47 AM

news image

বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরো ১৯ লাখের বেশি মানুষের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আর একই সময়ে ভাইরাসটিতে ১১ হাজরের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, বৃহস্পতিবার বেলা পৌনে ১১টা পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৪৩ কোটি ০২ লাখ ০৫ হাজার ৫২১ জন। আগের দিন একই সময় পর্যন্ত শনাক্ততা ছিল ৪২ কোটি ৮২ লাখ ৮১ হাজার ৫৪ জন। এহিসেবে একদিনে শনাক্ত হয়েছে ১৯ লাখ ২৪ হাজার ৪৬৭ জন। আজ বেলা পৌনে ১১টা পর্যন্ত ভাইরাসটিতে প্রাণ হারিয়েছে ৫৯ লাখ ৩৬ হাজার ৮৭৬ জন। আগের দিন একই সময় পর্যন্ত ভাইরাসটিতে প্রাণ হারিয়েছিল ৫৯ লাখ ২৫ হাজার ৪৮২ জন। এহিসেবে একদিনের ব্যবধানে ভাইরাসটিতে ১১ হাজার ৩৯৪ জন প্রাণ হারিয়েছে। আর বিশ্বে এখন পর্যন্ত ভাইরাসটি থেকে সুস্থ হয়েছে ৩৫ কোটি ৮৬ লাখ ৬ হাজার ৬৫০ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ৩ লাখ ৭২ হাজার ৪০৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৯ লাখ ৬৬ হাজার ৫৩০ জন মানুষ মারা গেছেন। করোনায় ভারতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ২৮ লাখ ৮১ হাজার ১৭৯ জনের। মারা গেছেন ৫ লাখ ১২ হাজার ৯৫৪ জন। আর ব্রাজিলে ২ কোটি ৮৪ লাখ ৮৫ হাজার ৫০২ জনের। মারা গেছেন ৬ লাখ ৪৬ হাজার ৪৯০ জন। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম