ঢাকা ০৪ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্যসহ চারজনকে কুপিয়ে জখম স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অবহেলার ক্ষেত্রে বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি : স্বাস্থ্যমন্ত্রী কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার : পানিসম্পদমন্ত্রী দেশ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী চকবাজারের আশিক টাওয়ারে আগুন আ.লীগের আর কোনোদিন দেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়: প্রধানমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক চার নদ-নদীতে তীব্র ভাঙন, বন্যা নিয়ে দুঃসংবাদ জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বে একদিনে করোনায় আরও ১৭৪৬ প্রাণহানি

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ সেপ্টেম্বর, ২০২২,  10:18 AM

news image

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে এক হাজার ৭৪৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৫৯ হাজার ৭৯২ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৬ লাখ ৮২ হাজার ৫৬ জন। এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ লাখ ১ হাজার ৭০ জনে। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ কোটি ৯৩ লাখ ৩৭ হাজার ৪৬৪ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৫৮ কোটি ৫৫ লাখ ৫০ হাজার ৮৮৮ জন। শনিবার সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে। ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে জাপানে, ৩১৮ জন। দৈনিক সংক্রমণের দিক থেকেও শীর্ষে জাপান। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে এক লাখ ৫৩ হাজার ৩১৩ জন। এ নিয়ে জাপানে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে এক কোটি ৯০ লাখ ৯২ হাজার ৬৫৭ জন। এদের মধ্যে মারা গেছেন ৪০ হাজার ১৯৮ জন। করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ৬১ হাজার ৮৫০ জন রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৩০৮ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ কোটি ৬৫ লাখ ৭২ হাজার ৫৬৬৬ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৭২ হাজার ৬৭২ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম