ঢাকা ০৫ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন নির্বাচিত এমপিদেরকে সাবেক স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই: আইন উপদেষ্টা এবার আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ১০ জন পাচ্ছেন একুশে পদক ঢাকায় তারেক রহমানের জনসভা রোববার রাষ্ট্রপতির কাছে পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আটক -১ পল্লবীতে দুই শিশুসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার শিশু আয়ানের মৃত্যু: দুই বছর পর অবশেষে আদালতে চার্জশিট দাখিল দুর্নীতিবাজদের গলায় হাত দিয়ে লুটের টাকা উদ্ধার করা হবে: ডা. শফিকুর রহমান ভোটের দিন মেট্রোরেল চলবে নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা স্পষ্ট করলেন উপ-প্রেস সচিব

বিশ্বে একদিনে করোনায় শনাক্ত ও মৃত্যু কমেছে

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ জানুয়ারি, ২০২২,  10:17 AM

news image

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ৩ হাজার ৯৮৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ১৯ লাখ ৩১ হাজার ১৮৪ জন। এর আগে গতকাল রোববার (১৬ জানুয়ারি) ৫ হাজার ৬০৫ জনের মৃত্যু এবং রোগী শনাক্ত হয়েছিল ২৩ লাখ ৫৩ হাজার ৪১১ জন। সোমবার (১৭ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩২ কোটি ৮৬ লাখ ৬৬ হাজার ৮৩০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৫ লাখ ৫৭ হাজার ৫৮৭ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৭ হাজার ৯৭৩ জন এবং মারা গেছেন ৩৪৬ জন। রাশিয়ায় মৃত্যু ৬৮৬ জন, আক্রান্ত ২৯ হাজার ২৩০ জন। যুক্তরাজ্যে আক্রান্ত ৭০ হাজার ৯২৪ জন, মৃত্যু ৮৮ জন। ইতালিতে আক্রান্ত ১ লাখ ৪৯ হাজার ৫১২ জন এবং মৃত্যু ২৪৮ জন। ফ্রান্সে আক্রান্ত ২ লাখ ৭৮ হাজার ১২৯ জন এবং মৃত্যু ৯৮ জন। কলম্বিয়ায় আক্রান্ত ৩২ হাজার ৩১৭ জন এবং মৃত্যু ১৩৬ জন। জার্মানিতে আক্রান্ত ৪৫ হাজার ২৮৭ জন এবং মৃত্যু ২৬ জন। ইউক্রেনে আক্রান্ত ৬ হাজার ৩৭৯ জন এবং মৃত্যু ৮৮ জন। ব্রাজিলে মৃত্যু ৯২ জন এবং আক্রান্ত ৩১ হাজার ২২৯ জন। এছাড়া তুরস্কে ১৩৬ জন, পোল্যান্ডে ৩৫ জন, দক্ষিণ আফ্রিকায় ৮৬ জন, ফিলিপাইনে ৫০ জন, কানাডায় ৬৭ জন, মেক্সিকোতে ২২৭ জন এবং ভিয়েতনামে ১২৯ জন মারা গেছেন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম