ঢাকা ২৪ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
হঠাৎ করে তেলের চাহিদা বেড়ে যাওয়ায় সংকট দেখা দিয়েছে : জ্বালানিমন্ত্রী ৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়েও তেল পেলেন না নাসীরুদ্দীন পাটওয়ারী যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ দ্বিতীয় দফায় ভারতে অস্ত্রোপচার তানিয়া বৃষ্টির ঈদের ছুটি শেষে অফিস করছেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের জন্য বড় দুঃসংবাদ তেলের দাম ফের ১০০ ডলারের উপরে কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ৬৬ বাড়ছে ইরানি হামলার তীব্রতা, অবিলম্বে নাগরিকদের ইসরায়েল ছাড়তে বললো চীন নাটোরে ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বিশ্বে উদ্বেগজনক হারে বাড়ছে করোনায় আক্রন্তের সংখ্যা

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ জুন, ২০২২,  10:10 AM

news image

বিশ্বে উদ্বেগজনক হারে বাড়ছে করোনাভাইরাস। গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৯১ হাজার ৭৪৩ জন। আর মৃত্যু হয়েছে ১ হাজার ৪৯ জনের। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৫৭ হাজার ৫৩৫ জন। করোনা মহামারি হালনাগাদ তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারস বলছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে যুক্তরাষ্ট্রে। দৈনিক মৃত্যুতে শীর্ষে রয়েছে দেশটি। এ সময় দেশটিতে নতুন করে ৮১ হাজার ৬৭৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ১৯৯ জনের। এছাড়া তাইওয়ানে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৫ হাজার ২৬১ জন। মৃত হয়েছে ১৫৪ জনের। ইউরোপের দেশ ফ্রান্সে ফের ভয়াবহ রূপ ধারণ করেছে করোনাভাইরাস। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৬০৫ জন। মারা গেছেন ৪৩ জন। ইতালিতেও বাড়ছে করোনা রোগীর সংখ্যা। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৪২৭ জন। মারা গেছেন ৪১ জন। বিশ্বের অন্যান্য দেশেও বাড়ছে করোনা রোগীর সংখ্যা। বাংলাদেশেও উদ্বেগজনক হারে বাড়ছে করোনা রোগী। শুক্রবার বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে আরও ৪৩৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সবমিলিয়ে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৫ হাজার ৪২৭ জনে। শনাক্তের হার ৬ দশমিক ২৭ শতাংশ।  প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। চীনেই করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম