ঢাকা ২৫ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ জন লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

বিশ্বের ‘শীর্ষ’ মানবপাচারকারী গ্রেফতার

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ জানুয়ারি, ২০২৩,  10:54 AM

news image

নাম তার কিদানে জেকারিয়াস হেবতেমারিয়াম। ইরিত্রিয়ার নাগরিক। বিশ্বের অন্যতম শীর্ষ মানবপাচারকারী হিসেবে পরিচিত তিনি। পুলিশ হন্যে হয়ে খুঁজছিল তাকে। মধ্যপ্রাচ্যের দেশ ‘সংযুক্ত আরব আমিরাত’ কর্তৃপক্ষের সহায়তায় সুদান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (ইন্টারপোল) এই খবর নিশ্চিত করেছে। বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তাদের সহযোগিতায় সুদানের পুলিশ ১ জানুয়ারি জেকারিয়াস হাবতেমারিয়ামকে গ্রেফতার করে। ২০১৯ সাল থেকেই ইন্টারপোল তাকে খুঁজছিল। অভিবাসীদের প্রতি নিষ্ঠুর ও সহিংস আচরণের জন্য কুখ্যাত ছিলেন তিনি। জানা গেছে, কিদান জেকারিয়াস হাবতেমারিয়াম লিবিয়ায় বসে তার মানবপাচার চক্রের কার্যক্রম পরিচালনা করেন। তার বিরুদ্ধে ইউরোপে গমনেচ্ছু শত শত পূর্ব আফ্রিকান অভিবাসীকে অপহরণ, ধর্ষণ ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। জেকারিয়াস হাবতেমারিয়ামের বিরুদ্ধে ইন্টারপোলের দুটি রেড নোটিশ জারি ছিল। এর মধ্যে একটি ইথিওপিয়া ও আরেকটি নেদারল্যান্ডস থেকে জারি করা হয়। এর আগেও জেকারিয়াস ২০২০ সালে ইথিওপিয়ায় গ্রেফতার হয়েছিলেন। কিন্তু এক বছর পরই তিনি কারাগার থেকে পালিয়ে যেতে সক্ষম হন। পরে তার অনুপস্থিতিতে বিচার হয় এবং যাবজ্জীবন কারাদণ্ড হয় তার। সূত্র: দ্য টাইমস, আল জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম