ঢাকা ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ, এবারও অনলাইনে বিক্রি শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নিলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ঋণখেলাপি ও দ্বৈত নাগরিক প্রার্থীদের বিষয়ে ইসি এখন তদন্ত করতে পারে: সুজন জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান ডিএমপি কমিশনারের পদ থেকে অব্যাহতি নিলেন সাজ্জাত আলী মশার যন্ত্রণা থেকে নগরবাসীকে দ্রুত স্বস্তি দিতে কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী চলতি বছরের ফিতরার হার নির্ধারণ খাল খনন কর্মসূচি একটি বিপ্লব: পানিসম্পদ মন্ত্রী বাংলাদেশ থেকে মুরগি-ডিম নেবে না সৌদি আরব

বিশ্বের ব্যয়বহুল ১০০ শহরের মধ্যেই রয়েছে ঢাকা

#

নিজস্ব প্রতিবেদক

৩০ জুন, ২০২২,  10:44 AM

news image

সূচকে ২০২২ সালে ঢাকার অবনমন ঘটেছে ৫৮ ধাপ, তবুও মার্সারের ‘কস্ট অভ লিভিং সার্ভে-২০২২’ জরিপ বলছে এখনও প্রবাসীদের জন্য বিশ্বের ব্যয়বহুল ১০০ শহরের মধ্যেই রয়েছে ঢাকা। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান মার্সার সূচক বলছে এখনও বিদেশি কর্মীদের বসবাসের জন্য দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ব্যয়বহুল শহর ঢাকা। বিশ্বের ৪০০টিরও বেশি শহরের দুই শতাধিক পণ্য ও সেবার মূল্যের ভিত্তিতে এই জরিপ চালিয়েছে প্রতিষ্ঠানটি। গতকাল বুধবার তারা এই ‍সূচক তালিকা প্রকাশ করেছে। বিশ্বের ব্যয়বহুল শহরের মধ্যে বর্তমানে ঢাকার অবস্থান ৯৮। যদিও ২০২১ সালে ঢাকার অবস্থান ছিল ৪০তম। আর ২০২০ সালে ঢাকা ছিল আরও ২০ ধাপ ওপরে, মানে ২০তম অবস্থানে। ফলে শীর্ষ ব্যয়বহুল শহরের তালিকায় থাকলেও ঢাকা ক্রমশই বিদেশিদের জন্য কম ব্যয়বহুল হচ্ছে। সূচকে দক্ষিণ এশিয়ার ব্যয়বহুল শহরের তালিকায় ভারতের মুম্বাই ১২৭তম, নয়াদিল্লি ১৫৫তম, চেন্নাই ১৭৭তম এবং বেঙ্গালুরু ১৭৮তম। সেই হিসেবে এসব শহর বিদেশি কর্মীদের জন্য ঢাকার তুলনায় কম ব্যয়বহুল। এমনকি লাগাতার  ‍অর্থনৈতিক সঙ্কট ও মুদ্রাস্ফীতির মধ্যেও শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে বিদেশিদের ব্যয় ঢাকার তুলনায় অনেকটাই কম। সূচকে কলম্বোর অবস্থান ১৮৩তম। এরপরই রয়েছে ভারতের হায়দরাবাদ ১৯২তম, পুনে ২০১তম এবং কলকাতা ২০৩তম। দক্ষিণ এশিয়ায় বিদেশিদের জন্য সবচেয়ে কম ব্যয়বহুল শহর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এবং করাচি। শহর দুটির অবস্থান যথাক্রমে ২২৪ এবং ২২৩। বিশ্বের সবচেয়ে কম ব্যয়বহুল শহরের হিসেবেও শহর দুটির অবস্থান চতুর্থ এবং পঞ্চম।  সূচকে বিদেশি কর্মীদের জন্য সবচেয়ে সস্তা শহর নির্বাচিত হয়েছে তুরস্কের আঙ্কারা, কিরগিজস্তানের বিশকেক এবং তাজিকিস্তানের দুশানবে। অন্যদিকে, বিদেশি কর্মীদের জন্য আবারও বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হয়েছে হংকং (১ম)। এরপরই সূচকে দ্বিতীয় স্থানে আছে জুরিখ (২য়), সুইজারল্যান্ডের তিন শহর জেনেভা (৩য়), বাসেল (৪র্থ) এবং বার্ন (৫ম)। সূত্র: মার্সার

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম