ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী

বিশ্বের বিভিন্ন দেশে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ নভেম্বর, ২০২১,  2:33 PM

news image

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৮ হাজার ৩৬৪ জনের। এতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫১ লাখ ৪৭ হাজার ৪৩৭ জনে। এ সময় শনাক্ত হয়েছে ৬ লাখ ২০ হাজার ৬৬১ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ কোটি ৬৩ লাখ ২৭ হাজার ৩৯৯ জনে।

শনিবার (২০ নভেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ লাখ ২২ হাজার ৮৯০ জন। এতে মোট সুস্থতার সংখ্যা ২৩ কোটি ১৫ লাখ ২৬ হাজার ১১৯ জন। বিশ্বে গত একদিনে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যক্তরাষ্ট্রে ১৩২২ জনের। দেশটিতে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৮৯ হাজার ৭৬৬ জনে। দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ১১ হাজার ১৮১ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর দিক দিয়ে বিশ্বে দ্বিতীয় অবস্থানে থাকা রাশিয়াতে নতুন করে ১২৫১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে ৩৭ হাজার ৩৭৪ জন আক্রান্ত হয়েছে। ভারতে গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৪৫৯ জনের, ব্রাজিলে ২৭৯ জন, যুক্তরাজ্যে ১৯৯ জন। এছাড়া জার্মানিতে ২৬১ জন, মেক্সিকোতে ৩৩২ জন এবং ইউক্রেনে ৭৫২ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম