ঢাকা ২৬ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ জন লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

বিশ্বের প্রথম ফাইভজি প্রমোদতরী বানাচ্ছে চীন

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ মে, ২০২৩,  10:33 AM

news image

বিশ্বের প্রথম দেশ হিসেবে স্থানীয়ভাবে ফাইভজি প্রমোদতরী নির্মাণ করতে যাচ্ছে চীন। এর নাম হবে আদোরা ম্যাজিক সিটি। অভিজাত এই প্রমোদতরী শিগগিরই সাংহাইতে উন্মুক্ত করা হবে। চলতি বছরের শেষ দিকেই পরিষেবা কার্যক্রম শুরু করবে এটি। অনন্য সব অভিজ্ঞতার পাশাপাশি সম্মিলন ঘটবে প্রাচ্য ও পাশ্চাত্য সংস্কৃতির। প্রমোদতরীটি নকশা প্রণয়ন ও প্রস্তুত করেছে ক্রুজ টেকনোলজি ডেভেলপমেন্ট করপোরেশন লিমিটেড (সিসিটিডি) এবং সাংহাই ওয়াইগাওকিয়াও শিপবিল্ডিং কোম্পানি লিমিটেড। ৩২৩ দশমিক ৬ মিটার দৈর্ঘ্য ও ১ লাখ ৩৫ হাজার ৫০০ টন ধারণ ক্ষমতা সম্পন্ন শিপটি যাত্রী পরিবহন করবে ৫ হাজার ২৪৬ জন। চীনের সাংহাই থেকে পার্শ্ববর্তী দেশের বন্দরগুলোয় যাওয়া আসা করবে শিপটি। তৈরি করা হবে দীর্ঘমেয়াদি জলপথ। গুরুত্ব দেওয়া হবে অন্যান্য দেশের সঙ্গে চীনের সাংস্কৃতিক সেতুবন্ধনের ব্যাপারে। আদোরা ম্যাজিক সিটিতে ফাইভজি সংযোগের দায়িত্ব নিয়েছে চায়না টেলিকম। অত্যাধুনিক ওয়াই-ফাই ও মোবাইল ফাইভজি পরিষেবা সার্বক্ষণিক যুক্ত হবে যাত্রীদের। সিএসএসসি কার্নিভ্যাল ক্রুজ শিপিংয়ের ব্যবস্থাপনা পরিচালক চেন রানফেং দাবি করেছেন, ফাইভজি প্রমোদতরী শিল্পের বাজারে প্রথম পদক্ষেপ হিসেবে আমরা সমুদ্রপথে ভ্রমণে নতুন মানদণ্ড স্থাপন করতে যাচ্ছি। সূত্র: সিজিটিএন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম