ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

বিশ্বের প্রথম ক্যানসার টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু

#

২৬ আগস্ট, ২০২৪,  10:38 PM

news image

আর কোনো প্রাণ যাবে না ক্যানসারে। এখন আর দূরারোগ্য থাকছে না এই ব্যাধী। এমনই আশার আলো দেখাচ্ছেন বিজ্ঞানীরা। ক্যানসারের সম্ভাব্য প্রতিষেধক আবিষ্কারের পর প্রথমবারের মতো তা পরীক্ষামূলকভাবে রোগীর দেহে প্রয়োগ করা শুরু করেছেন তারা। গবেষকরা জানান, টিকাটি মূলত ফুসফুস ক্যানসারের রোগীদের জন্য বিশেষভাবে তৈরি। যাকে বলা হচ্ছে, এমআরএন টিকা। এর মধ্যে হাজার হাজার মানুষের জীবন রক্ষার ‘যুগান্তকারী’ সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। গবেষণায় দেখা গেছে, ক্যানসারে আক্রান্ত হয়েছে বিশ্বে যত মানুষ মারা যায়, তার মধ্যে ফুসফুসের ক্যানসারে আক্রান্তদের সংখ্যাই সবচেয়ে বেশি। প্রতি বছর প্রায় ১৮ লাখ মানুষ মারা যায় এই ব্যাধীতে। ফুসফুসের ক্যানসারে টিউমার ছড়িয়ে পড়া রোগীদের বাঁচার হার একেবারেই কম। গবেষকরা জানান, তারা পরীক্ষামূলকভাবে যে টিকা দিচ্ছেন, সেটি ক্যানসার কোষকে আক্রমণ করবে এবং এর ফিরে আসাও প্রতিরোধ করবে। বহুল আলোচিত এই টিকার নাম দেওয়া হয়েছে বিএনটি-ওয়ান ওয়ান সিক্স। এটি তৈরি করছে জার্মান ওষুধ প্রযুক্তি কোম্পানি বায়োএনটেক। গবেষকরা আরও জানান, এই টিকার লক্ষ্য, ক্যানসারের বিরুদ্ধে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও বাড়িয়ে তোলা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম