ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত নারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’ সার্ভিস, চলবে ১৪ রুটে

বিশ্বব্যাপী খাদ্যের দাম রেকর্ড

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ জানুয়ারি, ২০২৩,  3:58 PM

news image

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এতে বিশ্বব্যাপী খাদ্যশস্য সরবরাহ ব্যাহত হয়। ফলে বিশ্বের প্রায় সব দেশে মূল্যস্ফীতি রেকর্ড উচ্চতায় পৌঁছে। স্বাভাবিকভাবেই খাদ্যের দাম রেকর্ড বৃদ্ধি পায়। ১৯৯০ সালের পর যা সর্বোচ্চ। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।  প্রতি মাসে খাদ্যমূল্য সূচক প্রকাশ করে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) । তাতে দেখা যায়, ২০২২ সালে গড় মান ছিল ১৪৩ দশমিক ৭। ১৯৯০ সালে মূল্য সূচক প্রবর্তন করার পর যা সর্বোচ্চ। সূচক অনুযায়ী, ২০২১ সালের চেয়ে ২০২২ সালে খাবারের দর ১৪ দশমিক ৩ শতাংশ বেড়েছে। তবে সব দেশে দাম একই হারে বাড়েনি। খাদ্য মূল্যবৃদ্ধির প্রভাবও একইভাবে পড়েনি। গত বছরের মার্চে সূচক সর্বোচ্চ ১৫৯ দশমিক ৭-এ ওঠে। এপ্রিল, মে ও জুন পর্যন্ত খাদ্য মূল্যবৃদ্ধি অব্যাহত ছিল। তবে আগস্টে তা এক ধাক্কায় ১৪০-এর ঘরে নেমে আসে। এরপর ধারাবাহিকভাবে খাদ্যের দাম কমতে থাকে। সবশেষ ডিসেম্বরে সেটা ১৩২ দশমিক ৪-এ নেমে আসে। গত বছরের মাঝামাঝিতে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় কৃষ্ণসাগর দিয়ে খাদ্যশস্য পরিবহনে চুক্তি করে রাশিয়া ও ইউক্রেন। এতে সমুদ্রপথে খাদ্যশস্য রপ্তানি বাড়ে। এরপর থেকেই খাদ্যের দাম কমতে থাকে।  বিশ্বের শীর্ষস্থানীয় গম রপ্তানিকারক রাশিয়া ও ইউক্রেন। এছাড়া আন্তর্জাতিক বাজারে যব, গম ও ভুট্টা রপ্তানি করে তারা। সামগ্রিকভাবে বিশ্বের এক-তৃতীয়াংশ খাদ্যশস্যের জোগান দেয় এই দুই দেশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম