ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত বেড়েছে

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ নভেম্বর, ২০২১,  4:33 PM

news image

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ৫ হাজার ৪০০ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ৪ লাখ ৩৪ হাজার ৯৮৮ জন। এর আগে গতকাল (সোমবার) ৪ হাজার ১০৮ জনের মৃত্যু এবং ৩ লাখ ৮৬ হাজার ১১৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছিলো। মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী,

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২৫ কোটি ৮৩ লাখ ৫৪ হাজার ৮৮৮ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৫১ লাখ ৭৪ হাজার ৫৯ জনের। এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৬৫ হাজার ৮০৭ জন এবং মারা গেছেন ৪৪৩ জন। রাশিয়ায় মারা গেছেন ১ হাজার ২৪১ জন এবং সংক্রমিত হয়েছেন ৩৫ হাজার ৬৮১ জন। যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৯১৭ জন এবং মারা গেছেন ৪৫ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৪৮৯ জন এবং মারা গেছেন ২০৪ জন। ব্রাজিলে মারা গেছেন ১২০ জন এবং সংক্রমিত হয়েছেন ২ হাজার ৫৯৪ জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইরানে ৯৭ জন, তুরস্কে ১৯৩ জন, মেক্সিকোতে ৯৯ এবং ফিলিপাইনে ২১৮ জন মারা গেছেন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম