ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ ফেরি থেকে মাঝপদ্মায় লাফ, কচুরিপানায় ৩০ কিমি ভাসার পর উদ্ধার যে সুযোগ পাওয়া গেছে, তা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে: ফখরুল বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধাঞ্জলি আপনাদের সম্মিলিত কর্মদক্ষতা ও সুপরিচালনাই অতিথি গ্রুপের সাফল্যের চাবিকাঠি হজ নিবন্ধনের সময়সূচি ঘোষণা, যারা যেতে পারবেন না সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার আইনি ভিত্তি দেখছে না সরকার এবার কাউন্সিলর একরাম হত্যা মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

বিশ্বব্যাপী করোনায় ঝড়লো আরও ৫ হাজার প্রাণ

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ ডিসেম্বর, ২০২১,  10:48 AM

news image


করোনাভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৫ হাজার ১২০ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৫ লাখ ৫৫ হাজার ৭৯৭ জন। রোববার (১৯ ডিসেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৭ কোটি ৪৫ লাখ ৩১ হাজার ৬২০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৩ লাখ ৬৬ হাজার ৪১৩ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৪১৮ জন এবং মারা গেছেন ১২৫ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ৫৩৬ জন এবং মারা গেছেন ৮৫ জন। রাশিয়ায় মারা গেছেন ১ হাজার ৭৬ জন এবং সংক্রমিত হয়েছেন ২৭ হাজার ৪৩৪ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ৯২৪ জন এবং মারা গেছেন ৪৮৭ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৯৫৩ জন এবং মারা গেছেন ২৩০ জন। ইউক্রেনে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৫০৩ জন এবং মারা গেছেন ২৮৮ জন। ব্রাজিলে মারা গেছেন ১৩৭ জন এবং সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৩২৩ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ইরানে ৪১ জন, তুরস্কে ১৯১ জন, পোল্যান্ডে ৫৪৩ জন, ফিলিপাইনে ১০৫ জন, মেক্সিকোতে ২১১ জন এবং ভিয়েতনামে ২৪৮ জন মারা গেছেন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম