ঢাকা ২৪ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইল শহরের সাবালিয়ায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে দাম কমলো সোনার স্বাধীন বাংলার জনগণের প্রত্যাশা পূর্ণ হোক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক

বিশ্বব্যাপী করোনাং আক্রান্ত ও শনাক্ত দুটোই কমেছে

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ মে, ২০২২,  10:29 AM

news image

বিশ্বব্যাপী করোনাভাইরাসের দাপট দুদিন পর আবারও কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে সংক্রমণ ও মৃত্যু কমেছে। করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যানুযায়ী, শনিবার (২১ মে) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৩৬০ জনের। আগের দিনের চেয়ে যা কিছুটা কম। গতকাল শুক্রবার করোনায় মৃত্যুর এ সংখ্যা ছিল ১ হাজার ৭৬৩। এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৭ লাখ ৫৯ হাজার ৯৯৬ জন। বৃহস্পতিবার এ সংখ্যা ছিল ৭ লাখ ৮৯ হাজার ৭০০ জন। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫২ কোটি ৬৪ লাখ ৪৬ হাজার ৫৪ জন। এ ভাইরাসে মৃত্যুর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ৯৮ হাজার ৮১৭। আর মোট সুস্থ হয়েছেন ৪৯ কোটি ৬১ লাখ ১৭ হাজার ৫৪০ জন। এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৪৯ লাখ ৩৫ হাজার ২৬২ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ২৮ হাজার ৭৪১ জনের। আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩১ লাখ ৩৪ হাজার ৩৩২ জন সংক্রমিত হয়েছেন। দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ৫ লাখ ২৪ হাজার ৩২৩। আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত ৩ কোটি ৭ লাখ ৬২ হাজার ৪১৩ জন এবং মোট মারা গেছেন ৬ লাখ ৬৫ হাজার ৫৯৫ জন। তালিকার চতুর্থ অবস্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৯৩ লাখ ১৫ হাজার ৪৭৮ জনের। আর মারা গেছেন ১ লাখ ৪৭ হাজার ৭৮০ জন। তালিকার পঞ্চম অবস্থানে থাকা জার্মানিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৯৩৪ জনের। আর সংক্রমিত হয়ে মারা গেছেন ১ লাখ ৩৮ হাজার ৬৩৩ জন। যুক্তরাজ্য ষষ্ঠ, রাশিয়া সপ্তম, দক্ষিণ কোরিয়া অষ্টম, ইতালি নবম ও তুরস্ক দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ৪২তম। ২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম