ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

বিশ্ববিদ্যালয় ভর্তিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৬ জুন, ২০২২,  6:07 PM

news image

বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করে আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। আজ রোববার (২৬ জুন)  সকালে সচিবালয়ে মাদক দিবস উপলক্ষে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক নিয়ন্ত্রণে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। আর মাদকের সঙ্গে প্রশাসন বা রাজনীতিক যারাই জড়িত হোক না কেন সবাইকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষায় কাজ করে যাচ্ছে বাহিনীগুলো। আসাদুজ্জামান খাঁন জানান, রোহিঙ্গাদের অনেকেই মায়ানমার থেকে এদেশে মাদক আনে। মায়ানমার সীমান্তে নজরদারি বাড়ানো হচ্ছে বলেও জানান তিনি। এছাড়া সরকারি সকল চাকুরিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করে আইন করা হবে বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম