ঢাকা ২২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
আমি কথা কম বলি কাজ বেশি করি: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী সকলে মিলে সুন্দর সাতক্ষীরা গড়ে তুলবো: মুহাদ্দিস আব্দুল খালেক এমপি মা হারালেন ক্রিকেটার শেখ মেহেদী বিসিবি'র প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন হাবিবুল বাশার নৌকায় তুলে বুড়িগঙ্গায় সংঘবদ্ধ ধর্ষণ, ৪ জনের যাবজ্জীবন দুর্নীতি করব না, কাউকে করতেও দেবো না: শিক্ষামন্ত্রী ১৪ এপ্রিলের আগেই বগুড়া ও শেরপুরের উপনির্বাচন সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী মোহাম্মদপুরে চুরি-ছিনতাই রোধে যে পদক্ষেপ নিচ্ছেন ববি হাজ্জাজ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিশ্ববিদ্যালয়গুলোকে প্রযুক্তি নির্ভর হতে হবে: ববি আলোচনায় ড. সাজ্জাদ হোসেন

#

২৩ মে, ২০২২,  11:33 AM

news image

ক্যাপসনঃ রোববার (২২ মে) বরিশাল বিশ্ববিদ্যালয়ে ই-নথি বিষয়ক প্রশিক্ষন কর্মশালায় উপস্থিত বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন ও ববি উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

মাছউদ শিকদার: বরিশাল বিশ্ববিদ্যালয়ে ই-নথি বিষয়ক প্রশিক্ষন কর্মশালা শুরু হয়েছে। রোববার (২২ মে) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স রুমে এ কর্মশালার উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন। প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার মানুষ গড়ার কারিগর হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো। আর তাই আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে প্রযুক্তি নির্ভর হতে হবে। ই-নথি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের রূপরেখা বাস্তবায়নের অন্যতম মাধ্যম। বিশ্ববিদ্যালয়গুলোতে ই-নথির বাস্তবায়ন স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে জোড়ালো ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ বদরুজ্জামান ভূঁইয়া, কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব ড. ফেরদৌস জামান ও মঞ্জুরী কমিশনের আইএমসিটি বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া। এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মোঃ মঞ্জুর আহমেদ। কর্মশালায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, প্রক্টর, প্রভোস্ট, বিভাগীয় প্রধান, পরিচালকবৃন্দ, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। ই-নথি বিষয়ক প্রশিক্ষন কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের আইএমসিটি বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ মনির উল্লাহ। বরিশাল বিশ^বিদ্যালয়ে দাপ্তরিক কার্যক্রম ই-নথির মাধ্যমে পরিচালনার লক্ষ্যে এ প্রশিক্ষন কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ^বিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম