ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিন ম্যানেজেই মিলবে টানা ৪ দিনের ছুটি নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্যাস-সংকটে স্বস্তি: সামিট-এক্সিলারেট চালু চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ২, সুনামি সতর্কতা ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ মেসিকে সান্ত্বনা দিয়ে রোনালদোর নতুন রেকর্ড তেজগাঁও বিভাগে বিভিন্ন অপরাধে ৪৭ জন গ্রেফতার ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

বিশ্ববাজারে স্বর্ণের নতুন ইতিহাস, দেশেও বাড়তে পারে দাম

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ অক্টোবর, ২০২৫,  12:30 PM

news image

স্বর্ণের দাম বেড়েই চলেছে। হু হু করে বেড়ে বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৯০০ ডলার ছাড়িয়ে গেছে। বিশ্ববাজারে দাম বাড়ায় দেশের বাজারেও যে কোনো সময় স্বর্ণের দাম বাড়ানো হতে পারে। এতে দেশের বাজারেও স্বর্ণের সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি হতে পারে। সেই সঙ্গে প্রথমবার এক ভরি স্বর্ণের দাম দুই লাখ টাকা ছুঁতে পারে। তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত জুলাই মাস থেকেই বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ছে। তবে গত দেড় মাসে দাম বাড়ার পাল্লায় নতুন করে হাওয়া লেগেছে। দেড় মাসের ব্যবধানে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৬০০ ডলার। বিশ্ববাজারে অস্বাভাবিক দাম বাড়ার পরিপ্রেক্ষিতে সম্প্রতি দেশের বাজারেও কয়েক দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। এতে কয়েক দফায় সর্বোচ্চ দামের নতুন করের্ড সৃষ্টি হয়েছে। বর্তমানে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম প্রায় ২ লাখ টাকা। এখন পর্যন্ত দেশের বাজারে ভালো মানের এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম নির্ধারিত হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকা। গত ৫ স্বর্ণের এই দাম নির্ধারণ করা হয়। এখন এই দামে সোনা বিক্রি হচ্ছে দেশের বাজারে। গত ৫ অক্টোবর সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ২ হাজার ১৯২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ২ হাজার ৯৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৮৮ হাজার ৫৯৫ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ১ হাজার ৭৯৬ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ৬১ হাজার ৬৫১ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ১ হাজার ৫২৮ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৩৪ হাজার ২৫৩ টাকা। দেশের বাজারে স্বর্ণের এই দাম যখন নির্ধারণ করা হয় সে সময় বিশ্ববাজারে এক আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৮৮৬ ডলার ছিলো। তবে এখন বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান প্রবণতা দেখা যাচ্ছে। এতে সৃষ্টি হয়েছে নতুন রেকর্ড। সেই সঙ্গে ইতিহাসে প্রথমবারের মতো এক আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৯০০ ডলার ছাড়িয়ে গেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রতি আউন্স স্বর্ণের দাম ৫১ ডলার বেড়ে ৩ হাজার ৯৩৮ ডলারে উঠেছে। বিশ্ববাজারে এর আগে কখনো এক আউন্স স্বর্ণের দাম এতো হয়নি। বাজুসের এক সদস্য জানান, বিশ্ববাজারে যেভাবে স্বর্ণের দাম বাড়ছে, তাতে যে কোনো সময় দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হতে পারে। বিশ্ববাজারের দাম বাড়ার সঙ্গে সমন্বয় করতে গেলে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার টাকার ওপরে বাড়ানো হতে পারে। ফলে দেশের বাজারে প্রথমবার এক ভরি স্বর্ণের দাম ২ লাখ টাকা হয়ে যেতে পারে। তিনি বলেন, এখন বিশ্ববাজারে স্বর্ণের দাম যে হারে বাড়ছে তাতে দেশের বাজারে দাম বাড়াতেই হবে। তবে এই দাম কতোটা বাড়বে তা নির্ধারণ করবে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি। সন্ধ্যার দিকে এই কমিটি বৈঠকে বসে সিদ্ধান্ত নেবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম