ঢাকা ১৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
নরসিংদীতে পানিতে ডুবে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু দেশে হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু আবু সাঈদের রক্তের দায় এখনো শোধ হয়নি: চরমোনাই পীর জিয়াউর রহমান হত্যা: পলাতক মেজর মোজাফফর আটক তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট যেভাবে হজে যাবেন প্রবাসী বাংলাদেশিরা কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা সরকারের শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে একটি গোষ্ঠী: স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া ও সাইবার ক্রাইম পুলিশের সামনে বড় চ্যালেঞ্জ: আইজিপি

বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, নজরে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ জুলাই, ২০২৬,  11:16 AM

news image

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আন্তর্জাতিক তেলের বাজারে এখন প্রধান আলোচনার বিষয় হয়ে উঠেছে সরবরাহ ও চাহিদা। এ প্রেক্ষাপটে মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম সামান্য বেড়েছে। এ তথ্য জানিয়েছে রয়টার্স।

গ্রিনিচ মান সময় মঙ্গলবার রাত ১২টা ৪৬ মিনিট পর্যন্ত ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ২৮ সেন্ট বা শূন্য দশমিক ৩৯ শতাংশ বেড়ে ৭২ দশমিক ২৯ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ২৯ সেন্ট বা শূন্য দশমিক ২৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৬৮ দশমিক ৮৪ ডলারে পৌঁছে। এর আগের দিন তেলের দাম ইরান সংঘাত-পূর্ব পর্যায়ের কাছাকাছি নেমে এসেছিল।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, তেলের সরবরাহ পুনরুদ্ধার হওয়ায় তাৎক্ষণিক ঝুঁকি নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক ঘিরে অনিশ্চয়তা থাকায় বর্তমান যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে বাজার এখনো সতর্ক রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার এক বিবৃতিতে বলেন, ওয়াশিংটন হয় ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাবে, নয়তো ‘কাজ শেষ করবে’। তার এ মন্তব্যকে নতুন করে সামরিক পদক্ষেপের হুমকি হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

বর্তমানে বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। বিশেষ করে হরমুজ প্রণালিতে নৌপরিবহনের পরিস্থিতি এবং উপসাগরীয় অঞ্চলে তেল রপ্তানি স্বাভাবিক হওয়ার বিষয়টি বাজারের নজরে রয়েছে।

রয়টার্সের হিসাব অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাত জুন মাসে দৈনিক ৩৮ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল উৎপাদন করেছে। এটি ২০২০ সালের এপ্রিলের পর সর্বোচ্চ উৎপাদন এবং ইরান সংঘাতের আগের সময়ের তুলনায়ও বেশি।

টিম ওয়াটারার বলেন, এখন বাজারের মূল নজর থাকবে চীনের চাহিদা কতটা পুনরুদ্ধার হয়, তার ওপর। সরবরাহ বৃদ্ধির ইতিবাচক প্রভাবের বড় অংশ ইতোমধ্যে দামে প্রতিফলিত হয়েছে। ফলে আগামী দিনে তেলের বাজারের গতিপথ নির্ভর করবে প্রত্যাশিত চাহিদা বাস্তবে পূরণ হয় কি না।

অন্যদিকে, রাশিয়াসহ তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক প্লাস আগস্ট থেকে দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা আরও এক লাখ ৮৮ হাজার ব্যারেল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর আগে জুন ও জুলাই মাসেও একই ধরনের উৎপাদন বৃদ্ধি কার্যকর করা হয়েছিল।

এ ছাড়া সৌদি আরব এশিয়ার ক্রেতাদের জন্য আগস্ট মাসে তাদের প্রধান ‘আরব লাইট’ অপরিশোধিত তেলের সরকারি বিক্রয়মূল্য ওমান-দুবাই গড় মূল্যের তুলনায় ব্যারেলপ্রতি ১ দশমিক ৫০ ডলার কমিয়েছে। আগের মাসের তুলনায় এ হ্রাসের পরিমাণ ১ দশমিক ১০ ডলার, যা দুই দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় মূল্যছাড়। সূত্র : রয়টার্স।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম