ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

বিশ্ববাজারে ডলারের দাম কমেছে

#

নিজস্ব প্রতিবেদক

১৬ নভেম্বর, ২০২১,  10:25 PM

news image

প্রায় ১৬ মাস পর সোমবার বিশ্বের ছয়টি মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের দাম ০.১৩ শতাংশ কমেছে। শুক্রবার ডলার সূচক ছিল ৯৫.২৬৬, যা গতবছর জুলাইয়ের সমান। সোমবার এই সূচক ০.১৩ শতাংশ কমে ৯৫.০১২ হয়েছে। ডলার সূচকের মাধ্যমে ইউরো, পাউন্ড, জাপানি ইয়েন, ক্যানাডিয়ান ডলার, সুইডিশ ক্রোনা ও সুইস ফ্রাংকের বিপরীতে ডলারের শক্তি কতটা, তা জানা যায়।

আগস্টের মাঝামাঝি থেকে ডলারের দাম বাড়ছিল। বাংলাদেশেও এখন ডলারের দাম বাড়তির দিকে রয়েছে। ফলে আমদানিকারকরা ক্ষতির মুখে পড়ছেন। তবে লাভ হচ্ছে রপ্তানিকারকদের। ডলারের দাম বাড়ার সঙ্গে আমদানি করা পণ্যের দামের সম্পর্ক রয়েছে। চলতি সপ্তাহে দুটি ঘটনা আবারও বিশ্ববাজারের ডলারের দাম নিয়ন্ত্রণ করতে পারে। একটি হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে টেলিফোন আলাপ। যুক্তরাষ্ট্র সময় সোমবার সন্ধ্যায় এটি অনুষ্ঠিত হওয়ার কথা। অন্য ঘটনাটি হচ্ছে মঙ্গলবার যুক্তরাষ্ট্রে খুচরা বিক্রির তথ্য প্রকাশ। শুক্রবার প্রকাশিত এক জরিপে দেখা গেছে, উচ্চ মূল্যস্ফীতির কারণে যুক্তরাষ্ট্রে মানুষের কেনাকাটার আগ্রহ গত এক দশকের মধ্যে সবচেয়ে নীচে নেমে গেছে। সূত্র: রয়টার্স।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম