ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

বিশ্ববাজারে ডলারের দাম কমল

#

নিজস্ব প্রতিবেদক

২৭ মে, ২০২২,  9:14 PM

news image

বিশ্ববাজারে প্রধান মুদ্রাগুলোর বিপরীতে ডলারের দাম কমেছে। গত এক মাসের মধ্যে যা সর্বনিম্ন। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ বা ফেড সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত আপাতত সহজতর করা কিংবা স্থগিত রাখার আভাস দেয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। দ্য ইকোনমিকস টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। আন্তর্জাতিক বাজারে প্রধান ছয়টি মুদ্রার বিপরীতে ডলারের মূল্য হ্রাস পেয়েছে। যুক্তরাষ্ট্রের মুদ্রাটির সূচক দাঁড়িয়েছে ১০১ দশমিক ৪৩। গত ২৫ এপ্রিলের পর যা সর্বনিম্ন। এসময়ে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) প্রচলিত মুদ্রা ইউরোর বিপরীতে ডলারের দাম কমেছে। প্রতি ইউরোর মান দাঁড়িয়েছে ১ দশমিক ০৭৬৫ ডলার। একইসময়ে ব্রিটিশ পাউন্ড স্টার্লিংয়ের বিপরীতে মার্কিন মুদ্রার দরপতন হয়েছে। প্রতি স্টার্লিংয়ের মান দাঁড়িয়েছে ১ দশমিক ২৬০৭ ডলার। চলতি সপ্তাহে ডলারের সূচক পড়েছে ১ দশমিক ৫ শতাংশ। এর আগের সপ্তাহে আন্তর্জাতিক মুদ্রার সূচক ১ দশমিক ৩৭ শতাংশ। এ সূচকের মাধ্যমে ইউরো, পাউন্ড, জাপানি ইয়েন, কানাডিয়ান ডলার, সুইডিশ ক্রোনা ও সুইস ফ্রাংকের বিপরীতে ডলারের শক্তি কতটা, তা জানা যায় ৷ গত এপ্রিলের মাঝামাঝি সময় থেকে ডলারের দাম ব্যাপক বাড়তে থাকে। সূচক দাঁড়ায় ১০৫, যা ২০ বছরের মধ্যে সর্বোচ্চ। বিশ্বজুড়ে নিত্যপণ্যের দাম বাড়ায় আমদানি ব্যয় বেড়ে যায়। এতে ডলারে দাম বাড়ে। ফলে আন্তর্জাতিক বাজার অস্থির হয়ে পড়ে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম