ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

বিশ্ববাজারে চালের দাম কমছে

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ অক্টোবর, ২০২৪,  5:22 PM

news image

বিশ্বের বৃহত্তম চাল রপ্তানিকারক দেশ ভারত সম্প্রতি সেদ্ধ চালের ওপর থেকে রপ্তানি শুল্ক প্রত্যাহারের ঘোষণা দেয়ায় এর ইতিবাচক প্রভাব পড়েছে বিশ্ববাজারে। ফলে বিশ্ববাজারে চালের দাম কমতে শুরু করেছে। -খবর নিক্কেই এশিয়া

প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে থাইল্যান্ডের চাল রপ্তানির গড় মূল্য টনপ্রতি ৫২৯ ডলারে নেমে এসেছে। যা আগের মাসের চেয়ে ৮ শতাংশ কম। এছাড়া চলতি বছরের জানুয়ারি মাসে থাই চালের রপ্তানিমূল্য ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল। সেই তুলনায় এখন দাম কমেছে ২১ শতাংশ। সেই সঙ্গে ভারতেও ৫ শতাংশ খুদযুক্ত সেদ্ধ চালের দাম গত সপ্তাহে ছিল টনপ্রতি ৪৫০ থেকে ৪৮৪ ডলার, গত বছরের আগস্টের পর যা সর্বনিম্ন। ভারতের ৫ শতাংশ খুদযুক্ত সাদা চালের দাম আগের সপ্তাহে ছিল টনপ্রতি ৪৬০ থেকে ৪৯০ ডলার।

ভিয়েতনাম ফুড অ্যাসোসিয়েশনের তথ্যানুযায়ী, গত সপ্তাহে দেশটিতে চালের দাম জুলাইয়ের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। ভিয়েতনামে গত বৃহস্পতিবার ৫ শতাংশ খুদযুক্ত চাল টনপ্রতি ৫৩২ ডলারে বেচাকেনা হয়েছে, গত সপ্তাহে যা ছিল ৫৩৭ ডলার। অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ ঠিক রাখতে এবং দাম নিয়ন্ত্রণে গত বছরের জুলাইয়ে চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে ভারত। ফলে গত এক বছরের কম সময়ের মধ্যে চালের দাম ৩০ শতাংশের বেশি বেড়ে যায়। জাপানের আন্তর্জাতিক কৃষি বিজ্ঞান গবেষণা কেন্দ্রের গবেষক মাইইউকি আইয়ামা বলেন, বৈশ্বিক চালের বাজার নিয়ন্ত্রণে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ২০২২-২৩ অর্থবছরে ভারত ২০.২৫ মিলিয়ন ডন চাল রপ্তানি করে। যা বৈশ্বিক চাহিদর ৩৭ শতাশং। এরপরই এ তালিকায় রয়েছে থাইল্যান্ড এবং ভিয়েতমান। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম