ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’ বলা এএসআই প্রত্যাহার শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশ বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভারত ক্ষমা না চাওয়ায় লিজেন্ডস টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াল পাকিস্তান জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন ঘুরে দাঁড়িয়ে ১৪ মিনিটে চার গোল করে জিতল জিদানের ফ্রান্স

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

#

২৮ জানুয়ারি, ২০২২,  2:26 AM

news image

আবার বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। সম্প্রতি সুদের হার বাড়ানোর ঘোষণা দিয়েছে ইউএস ফেডারেল রির্জার্ভ। ফলে ডলারের মূল্য বেড়ে গেছে। যে কারণে স্বর্ণের দর কমেছে বলে মত বিশেষজ্ঞদের। আগামী মার্চ থেকে সুদের হার বাড়ানোর আভাস দিয়েছেন ফেডারেল রির্জার্ভ চেয়ারম্যান জেরোমে পাওয়েল। কয়েক দিন আগে তার এই ঘোষণার পর ডলারের দাম বেড়েছে। যার প্রভাব পড়েছে স্বর্ণের আন্তর্জাতিক বাজারে। 

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) স্বর্ণের মূল্য কমেছে ১৭ দশমিক ৭০ ডলার বা ১ শতাংশ। এদিন প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয়েছে ১,৮১২ ডলারে। আগের দিনও (বুধবার) বিশ্ববাজারে স্বর্ণের দামে নিম্নমুখী প্রবণতা ছিল। ওই দিন প্রতি আউন্স স্বর্ণের দর কমে ১ দশমিক ২ শতাংশ, যা ২০১৮ সালের জানুয়ারির পর সর্বনিম্ন।  চলতি বছরের শুরু থেকেই বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে। ফলে গত ১৫ ডিসেম্বর দেশের বাজারেও এই মূল্যবান ধাতুর মূল্য কমায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে বর্তমানে সবচেয়ে ভাল মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়ছে ৭৩ হাজার ১৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণ ৬৯ হাজার ৯৮৪ টাকা, ১৮ ক্যারেটের ৬১ হাজার ২৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৫০ হাজার ৯১৪ টাকায় বিক্রি হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম