ঢাকা ০৩ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি ৫ মন্ত্রী পেলেন নতুন দায়িত্ব ২০২৫-২৬ অর্থবছরে দেশের রপ্তানি আয় কমেছে দশমিক ৫৮ শতাংশ এলপি গ্যাসের দাম ৩৫৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২ এক লাখ শিক্ষক নিয়োগ দেবে সরকার মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ: প্রধানমন্ত্রী করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা শাহজালাল বিমানবন্দর থেকে ১৯ কেজি সোনা উদ্ধার

বিশ্ববাজারে কমছে স্বর্ণের দাম

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ জুলাই, ২০২২,  2:54 PM

news image

রাশিয়া হামলা শুরুর পরপরই বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। হু হু করে বেড়েছে বিভিন্ন পণ্যের দাম। সেইসঙ্গে হুট করে স্বর্ণের দামেও দেখা গিয়েছে বড় উত্থান, এরপর গত কয়েক মাসে আবার বড় দরপতনের ঘটনাও ঘটেছে। তবে বিশ্ববাজারে দাম কমলেও গত এক মাসে দেশের বাজারে স্বর্ণের দামে তেমন কোনো পরিবর্তন আসেনি। গত এক মাসে স্বর্ণের পাশাপাশি বিশ্ববাজারে রুপা ও প্লাটিনামের দামে বড় পতন হয়েছে। একমাসের ব্যবধানে স্বর্ণের দাম কমেছে ৩ দশমিক ১০ শতাংশ। রুপার দাম কমেছে ১০ দশমিক ৮২ শতাংশ। আর প্লাটিনামের দাম কমেছে ১৩ দশমিক শূন্য ৬ শতাংশ। প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ১ হাজার ৮৬৮ দশমিক শূন্য ৯ ডলার। সেখান থেকে কমতে কমতে এখন তা ১ হাজার ৮১০ দশমিক ১৮ ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ একমাসে প্রতি আউন্স স্বর্ণের দাম কমেছে ৫৭ দশমিক ৫১ ডলার। এর মধ্যে গেল সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে ১৬ দশমিক শূন্য ৭ ডলার বা দশমিক ৮৮ শতাংশ। এদিকে চলতি বছরের ২৬ এপ্রিল বিশ্ববাজারে দাম কমার প্রবণতা দেখা দিলে দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়। সে সময় সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৬৭ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৬৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৯৯১ টাকা ধরা হয়। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৫৮ টাকা কমানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম