ঢাকা ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
সেরা টি-টোয়েন্টি বোলিং পারফরম্যান্স মনোনয়নে শেখ মেহেদী লাভ ৫০ শতাংশ পর্যন্ত কমানোর ঘোষণা কারওয়ান বাজারের ব্যবসায়ীদের প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম পদোন্নতিপ্রাপ্ত ২ সেনা কর্মকর্তাকে র‌্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ খেলাফত মজলিস অল্প সময়ের মধ্যে সিটি করপোরেশন নির্বাচন হবে: মির্জা ফখরুল বেসরকারি মাদরাসায় নিয়োগে নতুন নির্দেশনা, না মানলে এমপিও বন্ধ

বিশ্বনাথে প্রতিপক্ষের হামলায় আ.লীগ নেতার মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৪ জুন, ২০২২,  11:02 AM

news image

প্রতিপক্ষের হামলায় সিলেটের বিশ্বনাথে শেখ গয়াছ মিয়া নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। শুক্রবার (৩ জুন) সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। শেখ গয়াছ মিয়া উপজেলার দশঘর ইউনিয়নের বরুনী গ্রামের মৃত শেখ ইছকন্দর আলীর ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক ছিলেন। গয়াছ মিয়া পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ২৮ মে রাতে স্থানীয় পীরের বাজার থেকে বাড়ি ফিরছিলেন গয়াছ মিয়া। পথে বরুনী গ্রামের রাস্তায় প্রতিপক্ষের হামলায় তিনি গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ৫দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শুক্রবার সকালে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে মাজেদ আহমদ ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭ থেকে ৮ জনের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেছেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে একই গ্রামের স্থানীয় আওয়ামী লীগ নেতা মাসুক মিয়াকে। নিহতের ছেলে মাজেদ আহমদের অভিযোগ, পূর্ব বিরোধের জের ধরে মাসুক মিয়ার নেতৃত্বে তার বাবার ওপর হামলা হয়েছে। সিলেটের বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার হামলার ঘটনায় মামলা হলেও এখন হত্যার ধারা যুক্ত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে এবং আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম