ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ খুব স্বল্প সময়ের মধ্যে লোডশেডিং কমে আসবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা রানা প্লাজা ভবন নির্মাণে দুর্নীতি, সোহেল রানাসহ ৮ জনের রায় আজ অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরলেন হেড-মার্শ, বাদ লাবুশেন বিএনপি ওয়াদা ও জনগণের কাছে অঙ্গীকার রক্ষাকারী দল : রিজভী দুই ঘণ্টা পর সারাদেশের সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল স্বাভাবিক রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২ পরিস্থিতির কারণে বড় ঋণখেলাপিদের ছাড় বাংলাদেশ ব্যাংকের জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী সুনিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ও শনাক্ত বাড়ল

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ ডিসেম্বর, ২০২১,  4:13 PM

news image

করোনাভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ১ হাজার ৩৪৫ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪ হাজার ৫৩১ জন। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে। আগের দিন সোমবার আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮১ হাজার ২১৫ জন এবং মৃত্যু হয়েছে ২ হাজার ৯৮৫ জনের।

ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্যমতে, বিশ্ব এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৮ কোটি ১৭ লাখ ২১ হাজার ৭৪৪ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৪ লাখ ২২ হাজার ১৯৬ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ কোটি ৮ রাখ ৮২ হাজার ৫৫২ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত ১ লাখ ৮৪ হাজার ৯৬৯ জন এবং মৃত্যু ৫৪১ জনের। রাশিয়ায় মৃত্যু ৯৩৭ জন এবং আক্রান্ত ২৩ হাজার ২১০ জন। ফ্রান্সে আক্রান্ত ৩০ হাজার ৩৮৩ জন এবং মৃত্যু ২৫৬ জন। তুরস্কে আক্রান্ত ২৬ হাজার ৯৯ জন এবং মৃত্যু ১৫৭ জন। ইতালিতে আক্রান্ত ৩০ হাজার ৮১০ জন এবং মৃত্যু ১৪২ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম