ঢাকা ০৫ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন নির্বাচিত এমপিদেরকে সাবেক স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই: আইন উপদেষ্টা এবার আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ১০ জন পাচ্ছেন একুশে পদক ঢাকায় তারেক রহমানের জনসভা রোববার রাষ্ট্রপতির কাছে পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আটক -১ পল্লবীতে দুই শিশুসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার শিশু আয়ানের মৃত্যু: দুই বছর পর অবশেষে আদালতে চার্জশিট দাখিল দুর্নীতিবাজদের গলায় হাত দিয়ে লুটের টাকা উদ্ধার করা হবে: ডা. শফিকুর রহমান ভোটের দিন মেট্রোরেল চলবে নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা স্পষ্ট করলেন উপ-প্রেস সচিব

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু আরও ১০ হাজার

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ জানুয়ারি, ২০২২,  10:34 AM

news image

করোনাভাইরাসে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ লাখ ৯৯ হাজার ৭৮ জন আক্রান্ত হয়েছেন। এ সময় মৃত্যু হয়েছে ১০ হাজার ২২১ জন। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৬ কোটি ২৯ লাখ ৬ হাজার ৬১১ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৫৬ লাখ ৪৪ হাজার ৭৩৮ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২৬ হাজার ৬১ জন এবং মারা গেছেন ২ হাজার ৭৬২ জন।

রাশিয়ায় মারা গেছেন ৬৫৭ জন এবং সংক্রমিত হয়েছেন ৭৪ হাজার ৬৯২ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২৮ হাজার ৮ জন এবং মারা গেছেন ২৫৮ জন। স্পেনে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৫৫৩ জন এবং মারা গেছেন ২১৫ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৭ হাজার ২০৬ জন এবং মারা গেছেন ৩৬২ জন। যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২ হাজার ২৯২ জন এবং মারা গেছেন ৩৪৬ জন। কলম্বিয়ায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৮৮৯ জন এবং মারা গেছেন ২৮২ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৭৫৯ জন এবং মারা গেছেন ১৮৪ জন। ইউক্রেনে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৩২১ জন এবং মারা গেছেন ১৪১ জন। ব্রাজিলে মারা গেছেন ৬০৬ জন এবং সংক্রমিত হয়েছেন ২ লাখ ১৯ হাজার ৮৭৮ জন। এছাড়া তুরস্কে ১৮৮ জন, দক্ষিণ আফ্রিকায় ৯৪ জন, পোল্যান্ডে ২৭৬ জন, কানাডায় ২২৬ জন, আর্জেন্টিনায় ৩১৬ জন, গ্রিসে ১১৮ জন, হাঙ্গেরিতে ৬৯ জন, কাজাখস্তানে ৩১১ জন, মেক্সিকোতে ৪৭৫ জন এবং ভিয়েতনামে ১৫৫ জন মারা গেছেন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম