ঢাকা ২৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদ্যুতের জন্য সারা দেশে হাহাকার, আরও বাড়ার শঙ্কা ভেনেজুয়েলার পাশে নেইমার দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর হত্যার ১৭ বছর পর রায়, দুই আসামির যাবজ্জীবন প্রাথমিকে মাঠ নিশ্চিতের নির্দেশ, ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী কারাগারে অসুস্থ হয়ে ঢামেকে দীপু মনি একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই সরকারি সেবা নাগরিকের দোরগোড়ায় পৌঁছে দিতে জোরালো হচ্ছে ডিজিটাল রূপান্তর ব্রাহ্মণবাড়িয়ায় আবারও চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, গুরুতর আহত যাত্রী

বিশ্বজুড়ে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১,৯৪৪ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ আগস্ট, ২০২২,  10:37 AM

news image

গত ২৪ ঘণ্টায় করোনায় বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৯৭ হাজার ৩ জন এবং কোভিডজনিত অসুস্থতায় এ দিন মৃত্যু হয়েছে ১ হাজার ৯৪৪ জনের। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫৮ কোটি ৭৫ লাখ ৯১ হাজার ৮৪ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬৪ লাখ ৩৩ হাজার ৭৪০ জনের। ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, জাপানে শুক্রবার করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ২ লাখ ৫৩ হাজার ৩৯২ জন এবং এ রোগে মারা গেছেন ১৮৩ জন। অন্যদিকে যুক্তরাষ্ট্রে এ দিন কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ৪০০ জনের এবং করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৮৯ হাজার ২৪০ জন। 

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়; গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ৩০২ জনে। একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় আরও ২৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৬ হাজার ৮৯৯ জনে। এতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৩৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪৬ হাজার ৭৬২ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৯৭০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ০৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭১ শতাংশ। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম