ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী, সড়কপথে মৌলভীবাজার যাত্রা আলোচিত তাবাচ্ছুম ধর্ষণ-হত্যা মামলার বিচার শুরু সিলেটে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু ১৮ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় দেশে ফিরলেন ৫৭ হাজার ৬৯৯ হাজি প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ দীর্ঘ বিরতির পর ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততা এখন ঋণাত্মক

বিশ্বজুড়ে করোনায় আরও সাড়ে সাত হাজার মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ জানুয়ারি, ২০২২,  10:39 AM

news image

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাত হাজার ৬৬৫ জন। এ নিয়ে বিশ্বে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ লাখ ৭৫ হাজার ৪০৭ জনে। এদিন নতুন করে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন আরও ২৬ লাখ ৪৬ হাজার ৬০৭ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ কোটি ২৯ লাখ ১৭ হাজার ৫১৫ জনে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তালিকায় এরপরই রয়েছে ব্রাজিল, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, আর্জেন্টিনা ও কাজাখস্তানের মতো দেশগুলো।

রোববার (৩০ জানুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসের নিয়মিত আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। এসময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন এক লাখ ৯২ হাজার ২৮ জন এবং মারা গেছেন এক হাজার ১২৭ জন। দেশটিতে এখন পর্যন্ত সাত কোটি ৫৪ লাখ ৮১ হাজার ১২২ জন করোনায় আক্রান্ত এবং মারা গেছেন ৯ লাখ ছয় হাজার ৮৬১ জন। দৈনিক প্রাণহানিতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬৯৫ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন দুই লাখ ৭ হাজার ৩১৬ জন। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত দুই কোটি ৫২ লাখ ৪৭ হাজার ৪৭৭ জন এবং মারা গেছেন ছয় লাখ ২৬ হাজার ৬৪৩ জন। ফ্রান্সে নতুন করে আক্রান্ত হয়েছেন তিন লাখ ৩২ হাজার ৩৯৮ জন এবং মারা গেছেন ১৭৮ জন। এ পর্যন্ত দেশটিতে এক কোটি ৮৮ লাখ আট হাজার ৬২৫ জন আক্রান্ত এবং মারা গেছেন এক লাখ ৩০ হাজার ৪৫৬ জন। যুক্তরাজ্যে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৭২ হাজার ৭২৭ জন এবং মারা গেছেন ২৯৬ জন। দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত এক কোটি ৬৪ লাখ ছয় হাজার ১২৩ জন এবং মারা গেছেন এক লাখ ৫৫ হাজার ৬১৩ জন। কলম্বিয়ায় একই সময়ে নতুন আক্রান্ত ১৮ হাজার ৪৫০ জন এবং মারা গেছেন ২৭২ জন। আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে থাকা রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৬৮ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন এক লাখ ১৩ হাজার ১২২ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত এক কোটি ১৬ লাখ ১৫ হাজার ৭৭৯ জন এবং মারা গেছেন তিন লাখ ৩০ হাজার ১১১ জন। আক্রান্তের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর তালিকায় তৃতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতে এ পর্যন্ত মোট আক্রান্ত চার কোটি দশ লাখ ৮৭ হাজার ৮১৭ জন এবং মারা গেছেন চার লাখ ৯৪ হাজার ১১০ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম