ঢাকা ১০ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যামিলি কার্ড সবাই পাবেন, প্রত্যেক ঘরে ঘরে যাবে: এলজিআরডি মন্ত্রী জ্বালানি তেল নিয়ে মোটরসাইকেল রাইড শেয়ার চালকদের জন্য বড় সুখবর শ্রীলঙ্কার নতুন প্রধান কোচ গ্যারি কার্স্টেন মিরপুরে বাণিজ্যিক ভবনে আগুনের ঘটনায় বিমানবাহিনীর ২ সদস্যের মৃত্যু জনগণকে দেয়া সরকারের প্রতিশ্রুতি বিন্দুমাত্র পরিবর্তন হবে না: প্রধানমন্ত্রী লঞ্চের কেবিনে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীকে ধর্ষণ ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উদ্বোধনের দিনেই ফ্যামিলি কার্ডে এসেছে অর্থ, আনন্দে আত্মহারা তারা খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

বিশ্বজিৎ হত্যার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

১৯ ডিসেম্বর, ২০২২,  12:17 PM

news image

বহুল আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নূরে আলম লিমনকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার (১৯ ডিসেম্বর) সকালে র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. ফজলুল হক জানান, রোববার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে রাজধানীর মোহাম্মদপুরের হুমায়ুন রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মীর মো. নূরে আলম রংপুরের পীরগাছা উপজেলার মীর মো. নুরুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘ ১০ বছর ধরে পলাতক ছিলেন। ২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপির অবরোধ কর্মসূচি চলাকালে রাজধানীর বাহাদুর শাহ পার্কের পাশে দর্জি দোকানের কর্মচারী বিশ্বজিৎ দাসকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে একদল উশৃংখল লোক, যারা সবাই ছাত্রলীগের নেতাকর্মী ছিলেন। ওই ঘটনায় সূত্রাপুর থানার দায়েরকৃত হত্যা মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ২১ জন আসামিকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে। বিচারিক কার্যক্রম শেষে ২০১৩ সালের ১৮ ডিসেম্বর ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-৪ ২১ আসামির মধ্যে মীর মো. নূরে আলম ওরফে লিমনসহ আট জনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে হাইকোর্ট মৃত্যুদণ্ডপ্রাপ্ত আট জনের মধ্যে দুই জনকে বেকসুর খালাস দেন এবং লিমনসহ চার জনকে মৃত্যুদণ্ড সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন। হাইকোর্টের রায় ঘোষণার সময়ও মীর মো. নূরে আলম ওরফে লিমন পলাতক ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম