ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে টাইগারদের সিরিজ জয়, আশা করা কঠিন

#

ক্রীড়া প্রতিবেদক

০৮ মার্চ, ২০২৩,  2:44 PM

news image

ঘরের মাঠে সবশেষ ২০১৬ সালে ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ। সাত বছর পর আবারও সেই একই দল ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হেরেছে টাইগাররা। তবে সাকিব আল হাসানের অসাধারণ নৈপুণ্যে হোয়াইটওয়াশের লজ্জা এড়ায় তামিম ইকবালের দল।ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারলেও টাইগারদের লক্ষ্য এবার টি-টোয়েন্টি ফরম্যাটে। কিন্তু টাইগারদের নতুন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের প্রথম মেয়াদে বাংলাদেশের পারফরম্যান্স ছিল যাচ্ছে-তাই। টাইগারদের কোচ নিজেও একাধিকবার বিষয়টি অনায়াসে স্বীকার করেছেন। তবে দ্বিতীয় মেয়াদের ঢাকায় পা রেখে সুর পাল্টেছেন কড়া এই হেডমাস্টার। লঙ্কান এই কোচের দাবি, বাংলাদেশের টি-টোয়েন্টি ফরম্যাটে উন্নতি হয়েছে। আর হাথুরুসিংহের ধারণা,

এই ফরম্যাটে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে টাইগারদের সিরিজ জয়, আশা করা কঠিন। বুধবার (৮ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করলেন সাকিব-তামিমদের এই প্রধান কোচ। বাংলাদেশের টি-টোয়েন্টি ফরম্যাটে উন্নতি হয়েছে কি না প্রশ্নে তিনি বলেন, হ্যাঁ, বাংলাদেশের উন্নতি হয়েছে। প্রধান কোচ জানালেন, আমি আজকেই শুধু টি-টোয়েন্টি দলটা দেখলাম। ২০২৪ বিশ্বকাপের আগে কেবল যাত্রা শুরু হল। অনেক কাজ করতে হবে। কোন কোন জায়গায় উন্নতি করতে হবে, আমাদের শক্তিমত্তা অনুযায়ী কোথায় কাজ করতে হবে এসব দেখতে হবে। হাথুরুর দাবি, গত বিশ্বকাপ অস্ট্রেলিয়ায় ছিল। এবার ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। আমাদের এই দুই দেশের কন্ডিশন নিয়ে ধারণা খুবই কম। তাই সঠিক কম্বিনেশন ও পরিকল্পনা সাজাতে হবে। এটা একটু চ্যালেঞ্জিং। তবে একইসঙ্গে অনেক ক্রিকেটারের জন্য এটা সুবর্ণ সুযোগ। উল্লেখ্য, বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার। বাংলাদেশ সময় বিকেল ৩টায় চট্টগ্রামে মাঠে গড়াবে ম্যাচটি। আর সিরিজের বাকি দুই ম্যাচ হবে ঢাকার মিরপুরে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম