ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

বিশ্বখ্যাত টিকটকার তানিয়ার মৃত্যু

#

বিনোদন ডেস্ক

০৭ সেপ্টেম্বর, ২০২২,  12:07 PM

news image

বিশ্ববিখ্যাত টিকটকার তানিয়া পারদেজি। মূলত দুঃসাহসিক কাজ নিয়ে তিনি টিকটক করতেন নিয়মিত। আর এতেই তিনি পৌঁছে গিয়েছিলেন মানুষের কাছে। সম্প্রতি টিকটক করতে গিয়ে মৃত্যু হলো তানিয়া পারদেজির। স্কাইডাইভিং করতে গিয়ে মৃত্যু হয় তার। বিশ্বের বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদন থেকে জানা যায়, প্রায় চার হাজার ফুট উচ্চতা থেকে ঝাঁপ দিয়েছিলেন তানিয়া। কিন্তু সময়মত প্যারাসুট খুলতে না পারার ফলে মাটিতে পড়েন। এর ফলে গুরুতর চোট পাওয়ার পর তাকে হাসপাতালে নিয়ে গেলে স্থানীয় ডাক্তাররা মৃত ঘোষণা করেন। টরন্টোর স্কাইডাইভ সংস্থার তরফ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, তানিয়া অনেক নিচে এসে প্যারাসুট খোলার চেষ্টা করেছিলেন। ফলে উপযুক্ত বাতাসের চাপের অভাব থাকায় তা খোলেনি। এরফলে সময় মতো ব্যালেন্স ঠিক রেখে তিনি মাটিতে নামতে পারেননি। প্রসঙ্গত, কানাডার নাগরিক তানিয়া টরন্টো বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজির শিক্ষাথী ছিলেন। পড়াশোনার পাশাপাশি নিয়মিত দুর্লভ সব ভিডিও নির্মাণ করে তা টিকটকে আপলোড করতেন। স্কাইডাইভিংয়ের হাতেখড়ি ছিল এটাই প্রথম, কাউকে সঙ্গে না নিয়ে তিনি একা এটি করতে যান। পরিশেষে এমন দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যু ঘটল এই বিশ্বখ্যাত টিকটকারের।

সূত্র : হিন্দুস্তান টাইমস, পিঙ্ক ভিলা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম