ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

বিশ্বকাপ বাছাইয়ে আয়ারল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

১৮ সেপ্টেম্বর, ২০২২,  1:19 PM

news image

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হচ্ছে আজ থেকে। আসরের প্রথম দিনই আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি। বিশ্বকাপের বাছাই পর্বে গ্রুপ ‘এ’তে রয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। আয়ারল্যান্ড ছাড়া গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র। প্রথম ম্যাচে খেলতে নামার আগে বাংলাদেশের মেয়েরা একমাত্র প্রস্তুতি ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে ৫৪ রানের জয় পেয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাঠে নামার আগে বেশ আত্মবিশ্বাসী থাকার কথা বাংলাদেশ দলের।

কিন্তু খেলতে নামার আগেই ইনজুরির কারণে বিশ্বকাপ বাছাইপর্ব থেকে ছিটকে গেছেন ব্যাটার ফারজানা হক ও পেসার জাহানারা আলম। অনুশীলনে ডান-হাতে চোট পেয়ে বাছাইপর্ব থেকে ছিটকে গেছেন জাহানারা। আর ব্যাটার ফারজানা হক আক্রান্ত হয়েছেন করোনায়। বাংলাদেশ নারী ক্রিকেট দলের ব্যাটিং অনেক দিন ধরেই মাথাব্যথার কারণ। ব্যাটার ফারজানার অনুপস্থিতিতে বাংলাদেশের কাজটা কঠিন হয়ে গেছে আরও। বাংলাদেশের নারীদের মধ্যে টি-টোয়েন্টিতে এক হাজার রান করা একমাত্র ব্যাটার যে এই ফারজানাই ছিলেন! অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি অবশ্য বাংলাদেশ দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী। আগামী বছর দ. আফ্রিকায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে নিয়ে যেতে বদ্ধপরিকর তিনি। বাছাই পর্বের প্রথম দিন বাংলাদেশ-আয়ারল্যান্ড ছাড়াও আরও তিনটি ম্যাচ রয়েছে। সেখানে লড়বে সংযুক্ত আরব আমিরাত-থাইল্যান্ড, জিম্বাবুয়ে-পাপুয়া নিউ গিনি এবং স্কটল্যান্ড-যুক্তরাষ্ট্র।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম