ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত যে দোয়া আল্লাহর খুব প্রিয় সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়ে যা বললেন ট্রাম্প কঙ্গোর ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাব, নিহত ২ হাজার ৩২৫ ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা এবার সত্যিই থামছেন রোনালদো পাকিস্তানে জনপ্রিয় টিকটক তারকাকে গুলি করে হত্যা জিম্বাবুয়েতে ফেরি ডুবিতে নিহত বেড়ে ৮৪ বার্সেলোনায় যোগ দিচ্ছেন স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক রদ্রি ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় নতুন বিপদ, বাড়ছে আফটারশকের শঙ্কা

বিশ্বকাপ প্রস্তুতিতে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড ও শ্রীলঙ্কা

#

ক্রীড়া প্রতিবেদক

২৪ আগস্ট, ২০২৩,  10:49 AM

news image

দরজায় কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ।  ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে এবারের আসর। তবে ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। বিশ্বকাপকে ঘিরে এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে অংশগ্রহণকারী দলগুলো। আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আগে প্রায় সবদলই প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। বাংলাদেশও খেলবে দুইটি প্রস্তুতি ম্যাচ। প্রথমটি খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে এবং দ্বিতীয়টি ইংল্যান্ডের বিপক্ষে। যদিও প্রথমে গুঞ্জন উঠেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। পরবর্তীতে জানা যায় অস্ট্রেলিয়া নয়, ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে সাকিব বাহিনী। মূল পর্ব শুরু হওয়ার আগে ২৯ সেপ্টেম্বর গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। একই ভেন্যুতে ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে সাকিব-তামিমরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম