ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

বিশ্বকাপ জয়ী এমিলিয়ানো মার্টিনেজ এখন ঢাকায়

#

স্পোর্টস ডেস্ক

০৩ জুলাই, ২০২৩,  10:58 AM

news image

ভোরের আলো যখন ধীরে ধীরে ফুটতে শুরু করেছে, তখনই ঢাকার মাটিতে পা রাখেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ভারতীয় উপমহাদেশ সফরের অংশ হিসেবে তার এই বাংলাদেশ সফর। মার্টিনেজের সঙ্গে এসেছেন কয়েকজন ব্যক্তিগত স্টাফও। সোমবার (৩ জুলাই) ভোর ৫টা ১০মিনিটে আর্জেন্টিনা থেকে ঢাকায় আসেন মার্টিনেজ। কয়েক হাজার মাইল পথ পাড়ি দিতে ট্রানজিটও ছিল ফ্লাইটে। নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে প্রায় দশ ঘণ্টা বিমান ভ্রমণ করে আজ ভোরে ঢাকায় নামেন মার্টিনেজ। সব মিলিয়ে তার ভ্রমণ ৩০ ঘণ্টার বেশি।  বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে হোটেলের পথে মার্টিনেজ ও তার সফরসঙ্গীরা। কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়ে উত্তর বাড্ডার এক বাণিজ্যিক অফিস পরিদর্শন করবেন তারা। এরাই মূলত মার্টিনেজকে বাংলাদেশে এনেছেন। যদিও এ অনুষ্ঠানে গণমাধ্যমের প্রবেশাধিকার নেই। নিজেরাই প্রশ্নোত্তর অনুষ্ঠান করে মিডিয়ায় সরবরাহ করবেন আয়োজকরা। সেখানে ঘণ্টাখানেক অবস্থান করে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গণভবনে যাবেন মার্টিনেজ। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে বিমানবন্দরে যাবেন। সেখান থেকে বিকেল সাড়ে চারটার পর কলকাতার উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে মার্টিনেজের। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম