ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর সেপ্টেম্বরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ মাধবপুরে অটোরিকশা জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ, অভিযুক্ত আটক মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আযাদের আপিল, শুনানি ৩১ আগস্ট কবি শামসুর রাহমানের মৃত্যুবার্ষিকী আজ বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত যে দোয়া আল্লাহর খুব প্রিয় সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়ে যা বললেন ট্রাম্প কঙ্গোর ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাব, নিহত ২ হাজার ৩২৫

বিশ্বকাপ জিতবে ভারত: রবি শাস্ত্রী

#

স্পোর্টস ডেস্ক

১৮ নভেম্বর, ২০২৩,  11:00 AM

news image

চলমান বিশ্বকাপে দুর্দান্ত সময় পার করছে ভারত। ঘরের মাঠে বিশ্বকাপ জেতার একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছে দলটি। মাত্র এক ধাপ পেরোলেই আরও একবার মিলবে সোনালি ট্রফির দেখা। এবারের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে স্বাগতিকরা। গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের সেই ফাইনালের গ্যালারিতে থাকবে নীলের আধিক্য। বিপুল সংখ্যক দর্শক সেদিন মাঠে ভারতকে সমর্থন দিতে উপস্থিত থাকবেন। তবে এত দর্শক যেমন ভারতের জন্য আশির্বাদ, আবার চাপেরও। কারণ ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে বিশ্বকাপ জেতা। তবে প্রত্যাশার এই চাপ ঠিকমতো সামলাতে পারলেই বিশ্বকাপ জিতে যাবে ভারত, এমনটাই অভিমত দলটির সাবেক প্রধান কোচ ও ধারাভাষ্যকার রবি শাস্ত্রীর।   ভারতের বর্তমান কোচ রাহুল দ্রাবিড়ের আগে দলটির কোচে ভূমিকায় ছিলে রবি শাস্ত্রী। ফলে এই দলটির নারী-নক্ষত্র তার জানা। সাবেক শিষ্যদের উদ্দেশে তিনি বলেন, 'ফাইনালে মাথা ঠাণ্ডা রাখতে হবে। পরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই। চাপটা ভালোভাবে সামাল দিতে পারলেই হবে। অতিরিক্ত উত্তেজিত হওয়া যাবে না। সবাই নিজ নিজ দায়িত্বটা জানে। তবে এই দল এখন এক-দুইজনের ওপর নির্ভরশীল নয়। ৮-১০ জন খেলোয়াড় নিয়মিত পারফর্ম করছে। এটা দারুণ ব্যাপার। লিগ পর্বের সবগুলো ম্যাচ জিতেই সেমিফাইনালে উঠেছিল ভারত। যেখানে তারা অনায়াসেই হারায় নিউজিল্যান্ডকে। এরপর ফাইনালে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম