ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর সেপ্টেম্বরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ মাধবপুরে অটোরিকশা জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ, অভিযুক্ত আটক মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আযাদের আপিল, শুনানি ৩১ আগস্ট কবি শামসুর রাহমানের মৃত্যুবার্ষিকী আজ বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত যে দোয়া আল্লাহর খুব প্রিয়

বিশ্বকাপে সুযোগ পাওয়ার কথা ভাবেননি অশ্বিন

#

স্পোর্টস ডেস্ক

০১ অক্টোবর, ২০২৩,  10:43 AM

news image

শেষ মুহূর্তে ভাগ্য পরিবর্তন। চোটের কবলে থাকা অক্ষর প্যাটেল নির্দিষ্ট সময়ের মধ্যে সেরে উঠতে পারেননি। তার জায়গায় বিশ্বকাপের জন্য ভারতের ১৫ জনের দলে ঢুকে পড়েন রবিচন্দ্রন অশ্বিন। তবে আসন্ন বিশ্বকাপের খেলার কথা কখনো ভাবেননি এই স্পিনার। গতকাল ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার আগে দীনেশ কার্তিককে শোনালেন সেই কথাই। অশ্বিন বলেন, আমি তা (বিশ্বকাপে সুযোগ পাওয়ার কথা) শুনলে বলতাম আমার সঙ্গে কেউ মজা করছে। জীবন চমকে ভরপুর। সত্যি বলছি আমি ভাবিনি এই জায়গায় থাকব। পরিস্থিতি ও দল আমার ওপর যে আস্থা দেখিয়েছে তাতে আজ আমি এখানে। তবে গত কয়েক বছর ধরে খেলাটি উপভোগ করাই আমার মূল উদ্দেশ্য থেকেছে এবং এই টুর্নামেন্টে আমি এটাই করবো। অশ্বিন জানালেন এটাই হতে পারে তার শেষ বিশ্বকাপ। তিনি বলেন, আমি যেটা করে থাকি, সেটা হলো দুই দিক থেকেই বল ঘুরানো। সূক্ষ্ম বৈচিত্র্য আনা ও চাপ সামলানোই এই টুর্নামেন্টে সবকিছু। বেশিরভাগ খেলোয়াড়ের জন্যই চাপ খুবই গুরুত্বপূর্ণ। তবে তা সামলে আপনি ও আপনার দল কীভাবে এগোয় সেটাই দেখার বিষয়। সবদিক থেকে আমি ভালো অবস্থানে আছি। আশা করি, চাপমুক্ত হয়ে খেলতে পারব। বারবার বলে আসছি, ভারতের হয়ে এটাই হয়তো আমার শেষ বিশ্বকাপ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম