ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

বিশ্বকাপে সবচেয়ে বেশি ভ্রমণ করতে হবে বাংলাদেশ দলকে

#

স্পোর্টস ডেস্ক

০৬ জুন, ২০২৪,  10:30 AM

news image

শুরু হয়েছে টি-২০ বিশ্বকাপ। স্বাগতিক যুক্তরাষ্ট্র আজ দ্বিতীয় ম্যাচ খেলবে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড মাঠে নেমেছে। কিন্তু বাংলাদেশ এখনো মাঠে নামেনি। ৮ জুন প্রথম ম্যাচ খেলবে। প্রতিপক্ষ ২০১৪ সালের টি-২০ বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। সেই ম্যাচ খেলার পূর্ণ প্রস্তুতি নিচ্ছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের নয়টি ভেন্যুতে হচ্ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আয়োজক হিসেবে দু'টি নাম থাকলেও কার্যত বিশ্বকাপ হচ্ছে সাতটি দেশে। কারণ, ওয়েস্ট ইন্ডিজের ছয়টি ভেন্যু মূলত ছয়টি ভিন্ন ভিন্ন দেশে। বিশ্বকাপের সূচি নিয়ে এরই মধ্যে সমালোচনাও উঠেছে। নিউইয়র্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর শ্রীলঙ্কা স্পিনার মহীশ তিকশানা সরাসরিই বলেছেন, অন্যায্য সূচি ও লজিস্টিক্যাল অব্যবস্থাপনার শিকার হয়েছেন তাঁরা। এ ব্যাপারে আইসিসির কাছে লিখিত অভিযোগও নাকি জানিয়েছে শ্রীলঙ্কা দল। এদিকে উইজডেন ক্রিকেটের এক প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপের গ্রুপ পর্বে সবচেয়ে বেশি ভ্রমণ করতে হবে বাংলাদেশ দলকে। প্রস্তুতি ম্যাচ থেকে শুরু করলে চারটি দল—বাংলাদেশ, নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড তাদের ‘বেজ’ বা ‘ঘাঁটি’ বদলাবে চারবার করে। ডালাসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচটি খেলার কথা ছিল বাংলাদেশের, যদিও বৃষ্টিতে ভেসে যায় সেটি। এরপর তারা নিউইয়র্কে যায় ভারতের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলতে। সেখান থেকে আবার ডালাসে ফেরে নাজমুল হোসেনের দল, সেখানে শ্রীলঙ্কার সঙ্গে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ। এরপর আবার নিউইয়র্কে যাবে তারা, সেখানে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে দল যাবে সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে। গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ সেখানেই। সব মিলিয়ে বাংলাদেশ ভ্রমণ করবে ৯ হাজার ৯২১ কিলোমিটার। গ্রুপ পর্বে অন্য যেকোনো দলের চেয়ে যা বেশি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম